Trinamool
Bengal Liberty
২১ জুলাইয়ের শহিদ সমাবেশের ভেন্যু নিয়ে(Trinamool) কলকাতা পুলিশের সঙ্গে বৈঠকেও জট কাটল না। পুলিশের প্রস্তাবিত তিনটি স্থানই খারিজ করে এবার আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল কালীঘাট তৃণমূল।

কালীঘাট তৃণমূল(Trinamool)
মঙ্গলবার লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন কালীঘাট তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। প্রায় আধ ঘণ্টার বৈঠকের পরও কোনো সমাধান সূত্র না মেলায় পুলিশের বিরুদ্ধে সরাসরি অসহযোগিতার অভিযোগ তোলেন তাঁরা। কালীঘাট তৃণমূলের দাবি, পুলিশের পক্ষ থেকে তিনটি বিকল্প স্থান—ব্রিগেড ময়দান, রামলীলা ময়দান ও হাজরা পার্কের প্রস্তাব দেওয়া হয়েছিল।


কিন্তু বর্ষার মরসুমে ব্রিগেড ময়দানে জল-কাদা জমে থাকায় সেখানে সমাবেশ করা সম্ভব নয়। অন্যদিকে, রামলীলা ময়দান পর্যাপ্ত বড় নয় এবং হাজরা পার্কেও সমাবেশ করার মতো উপযুক্ত পরিস্থিতি নেই বলে দলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, কলকাতা পুলিশের আচরণ বিজেপি নেতাদের মতো এবং তাদের দেওয়া প্রস্তাবগুলিতে সদিচ্ছার চরম অভাব ছিল। আর সে কারণেই ২১ জুলাইয়ের সমাবেশের অনুমতি চেয়ে এবার আদালতের দ্বারস্থ হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট তৃণমূল।
আরো পড়ুন:-
Free Balochistan :পাকিস্তানের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ! ‘স্বাধীন বালোচিস্তান’ ঘোষণা বিদ্রোহীদের!

