Kakoli Ghosh Dastidar
Bengal Liberty: ‘যে প্রতীক ব্যবহার করে নির্বাচনে জিতেছিল তৃণমূল, সেটা সাধারণ মানুষের সেবা করার জন্য, লুটপাটের জন্য নয়।’ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন-ই বক্তব্য পেশ করলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
কাকলির অভিযোগ, দলের নেতৃত্বের একাংশ ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের স্বার্থবিরোধী কাজ করেছেন। সেই সময় তাঁরা বিষয়টির বিরোধিতা করেছিলেন। ফলত, তাঁদের দলীয়ভাবে কোণঠাসা করা হয়।
কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূল ক্ষমতায় থাকাকালে কেন এই মর্মে প্রকাশ্যে মুখ খোলেননি কাকলি? উত্তর নেই!

কাকলির অভিযোগ (Kakoli Ghosh Dastidar)
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কাকলি বলেন, ‘আমরা মানুষের রায়ের অপেক্ষায় ছিলাম। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মানুষ স্পষ্টভাবে সেই প্রতীকের বিরুদ্ধে রায় দিয়েছেন। এই প্রতীকের হয়ে আমরা লড়েছিলাম।’

বিদ্রোহী সাংসদদের প্রসঙ্গে কাকলি জানান, তাঁদের ২০ জনই দলের কাছে অভিযোগ করেছিলেন যে, তাঁরা সাংসদ হিসেবে কাজ করতে পারছেন না। এমনকি কয়েকজনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ ছিল বলে দাবি করেন তিনি।
এই সঙ্গে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ভূমিকারও তীব্র সমালোচনা করেন কাকলি ঘোষ দস্তিদার। তাঁর অভিযোগ, আইটি সেলের অধিকাংশ সদস্যই বেতনভুক কর্মী এবং বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে যে ধরনের মন্তব্য ও প্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরো পড়ুন:-
Janatar Darbar: ‘দিদি বিচার পাবে তো?’ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কামদুনি নির্যাতিতার ভাই

