Arjun Singh
Bengal Liberty: কলকাতা থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে দূরপাল্লার সরকারি বাস পরিষেবা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে কলকাতা-দিল্লি, কলকাতা-চেন্নাই, কলকাতা-বেঙ্গালুরু এবং কলকাতা-পুরী— এই ৪টি রুটে সরকারি বাস চলাচল করছে। বুধবার সল্টলেক করুণাময়ীতে একটি বাস উদ্বোধন অনুষ্ঠনে এসে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
মন্ত্রীর কথায়, আগামী দিনে যাত্রীদের জন্য আরও উন্নত পরিষেবা ও অতিরিক্ত সুবিধা চালু করা হবে। পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক এবং যাত্রীবান্ধব করে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

৪টি রুটে বাস পরিষেবা (Arjun Singh)
অর্জুন সিংয়ের কথায়, ‘বর্তমানে আমরা ৪টি রুটে সরকারি বাস পরিষেবা দিচ্ছি। আগামী দিনে আরও বিভিন্ন সুবিধা দেওয়া হবে। সরকার আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে থাকবে এবং পরিষেবা আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।’

জানা যাচ্ছে, নতুন করে দেশে অবস্থিত ৪ ধামে তীর্থ করতে যাওয়ার জন্য সরকারি বাস পরিষেবা চালুর ভাবনা-চিন্তা করছে সরকার।
আরো পড়ুন:-
Kakoli Ghosh Dastidar: তৃণমূলের প্রতীক লুটপাটের জন্য নয়: বিদ্রোহী কাকলি

