Bengal Liberty: নদিয়ার নাকাশিপাড়ার পর এবার কালীগঞ্জের বন্ধ চিনিকলকে ঘিরে সরকারি জমির মাটি, মূল্যবান গাছ এবং কারখানার যন্ত্রাংশ পাচার ও আত্মসাতের অভিযোগে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালীগঞ্জের প্রাক্তন বিধায়ক শেখ হাসানুজ্জামান, বর্তমান বিধায়ক আলিফা আহমেদ এবং স্থানীয় এক পঞ্চায়েত প্রধানসহ মোট ৩০ জনের। বুধবার বিজেপি নেতা বাপন ঘোষ এই মামলাটি দায়ের করেন।

ব্রিটিশ আমলের সম্পত্তি দুর্নীতিতে নাম অভিষেকের (Abhishek Banerjee)
আদালত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ আমলে কালীগঞ্জের পলাশিতে এই চিনিকলটি গড়ে উঠেছিল। বামফ্রন্ট আমলেই কারখানাটি বন্ধ হয়ে যায়। মামলাকারীর অভিযোগ, ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই চিনিকলকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম শুরু হয়। প্রায় ৩১ হাজার বিঘা জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পের মূল্যবান যন্ত্রাংশ বেআইনিভাবে বিক্রি করা হয়েছে এবং সরকারি জমির মাটি কেটে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার কৃষ্ণনগর জেলা আদালতে মামলার প্রাথমিক শুনানিতে মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস অভিযোগ করেন, এই দুর্নীতির “মূল মাথা” অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১২ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এবং তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে।

অভিষেকের নির্দেশেই গাছ চুরি! (Abhishek Banerjee)
নদিয়া জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারি সম্পত্তি সংক্রান্ত অভিযোগ এই প্রথম নয়। এর আগে নাকাশিপাড়ায় প্রায় ১,১০০ বিঘা সরকারি খাস জমির মাটি এবং কয়েক হাজার সেগুন ও মেহগনি গাছ কাটার অভিযোগে কৃষ্ণনগর জেলা আদালতে আরেকটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেও মামলাকারীর পক্ষে আইনজীবী ছিলেন শীর্ষেন্দু দাস। মামলায় উত্থাপিত অভিযোগগুলি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
আরো পড়ুন:-
Congress West Bengal: ২১ জুলাইয়ের কর্মসূচিতে জনসংযোগে পথে কংগ্রেসের প্রচার গাড়ি

