Ritabrata Banerjee
Bengal Liberty: ২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতি জোরদার করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির। কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশের সমাবেশকে সামনে রেখে এখন প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই বৈঠক করে সমাবেশ সফল করার জন্য সাংগঠনিক রূপরেখা তৈরি করা হয়েছে (Ritabrata Banerjee)।
শুধু তাই নয়, এই উদ্যোগে ২১ জুলাই শহিদ স্মরণে একটি সমাবেশের আহ্বান জানিয়ে পোস্টার প্রকাশ করেছে বিদ্রোহী তৃণমূল শিবির। পোস্টারে বড় অক্ষরে লেখা রয়েছে “সমাবেশ”। সেখানে উল্লেখ করা হয়েছে, ২১শে জুলাই দুপুর ১টা থেকে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শহরে পড়ল ঋতব্রত নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের শহিদ দিবসের পোস্টার (Ritabrata Banerjee)
পোস্টারে সমাবেশের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে মেয়ো রোডের গান্ধীমূর্তির পাদদেশ। এছাড়া সভাপতি হিসেবে অরূপ রায়ের নাম রয়েছে। পোস্টারে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের ছবি।

দলীয় সূত্রে খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা—এই ছয়টি জেলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে (Ritabrata Banerjee)। প্রতিটি জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী-সমর্থককে এই সমাবেশে নিয়ে আসাই এখন মূল লক্ষ্য।
২১ জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের পৃথক কর্মসূচি ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার ওপর বিদ্রোহী শিবিরের এই পোস্টার প্রকাশ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিল।
আরো পড়ুন:-
West Bengal Food & Supplies: রেশনে আইরিস যাচাইকরণ বাধ্যতামূলক! সরকারের নির্দেশে ডিলারদের আপত্তি

