Argentina vs England 2026 Review
Bengal Liberty: হাফটাইম থেকে-ই বুকের ভিতর চাপা উদ্বেগ! দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে গোর্ডন এক গোল করে ইংল্যান্ডকে ফাইনালের চৌকাঠে এনে দাঁড় করিয়ে দেন। আর্জেন্টিনার ভক্তগণ প্রায় আশা-ই ছেড়ে দিয়েছিলেন। আচমকা খেলা ঘুরিয়ে দিলেন ফার্নান্দেজ এবং মার্টিনেজ (Argentina vs England 2026 Review)। ৮৫ মিনিটের মাথায় ফার্নান্দেজ গোল করে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা ড্র-তে আনাতে হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ ফিরে পায় মারাদোনার দেশ। ৯২ মিনিটের মাথায় মেসির দুর্দান্ত ক্রস থেকে দ্বিতীয় গোল করে মার্টিনেজ আর্জেন্টিনাকে FIFA ২০২৬-এর ফাইনালের ঘরে প্রবেশ করিয়ে দিলেন। ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে মেসিরা। সেই আনন্দে ভারতীয় সময় রাত ২:৩০-এ পাড়ায়-পাড়ায় ফাটল দেদার বাজি। অর্থাৎ, ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনার মহাযুদ্ধ দেখবেন বিশ্ববাসী।

আক্রমণাত্মক খেলা (Argentina vs England 2026 Review)
শুরু থেকেই দু’দলের মধ্যে অ্যাটাক এবং ডিফেন্স ছিল চোখে পড়ার মতো। মাঝে-মধ্যে হাতাহাতি লেগে যাওয়ার জোগাড়। ইংল্যান্ডের তরফে এই প্রথমবারের জন্য চলতি বিশ্বকাপে হলুদ কার্ড খেয়ে সতর্ক হয়ে যান অ্যান্ডারসন। তারপর আর্জেন্টিনার রোমেরো, মার্টিনেজ পরবর্তীতে হলুদ কার্ডের মুখোমুখি হন। একাধিকবার ফাউল পায়ে দুই দল। তারপর ঘুরল খেলা। অর্ধ সময়ের পর ধারাবাহিকভাবে দু’টি গোল আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার ভবিষ্যৎ নিশ্চিত করে দেয়।

আর্জেন্টিনার ভক্তরা গোটা খেলায় সবচেয়ে বেশি মজা পেয়েছেন অতিরিক্ত উত্তেজিত ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডে পরপর দু’গোলের পর ম্লান হতে দেখে!
গতবার বিশ্বকাপ জিতে মেসি এবং তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা যে বিশ্বাস অর্জন করেছিল, তা এবারও অব্যাহত থাকে কি-না, সে-দিকেই তাকিয়ে ফুটবলপ্রেমী বিশ্ববাসী।

