CM Suvendu Adhikari
Bengal Liberty : আজ, বৃহস্পতিবার পবিত্র রথযাত্রা। কলকাতার ইসকন মন্দিরে এবারের রথযাত্রার অন্যতম আকর্ষণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি ইসকনের রথযাত্রায় যোগ দিচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে পৌঁছবেন। রাধা-গোবিন্দের দর্শন ও আরতি থেকে শুরু করে ‘ছেড়া পাহাড়া’ প্রথা পালন করবেন তিনি। পাশাপশি রথের দড়ি টেনে ৫৫তম কলকাতা রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করবেন। তার সাথে একাধিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সবকিছু পরিকল্পনামাফিক চললে দুপুর প্রায় দেড়টা নাগাদ শুরু হবে এই বছরের রথযাত্রা (CM Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর রথযাত্রার পূর্ণ কর্মসূচি (CM Suvendu Adhikari)
বৃহস্পতিবার, কলকাতার অ্যালবার্ট রোড ইসকন মন্দিরে ৫৫তম রথযাত্রা উপলক্ষে ভোর সাড়ে ৪টে থেকেই শুরু হয়েছে বিশেষ পূজা ও ধর্মীয় আচার। সকাল সাড়ে ১১টা নাগাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সূচি অনুযায়ী, তিনি প্রথমে রাধা-গোবিন্দের দর্শন ও আরতি করবেন। এরপর জগন্নাথদেবের রথের সামনে আরতি নিবেদন করবেন এবং উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। পরে ভক্তিমূলক নৃত্যানুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।

এরপর পুরীর ঐতিহ্যবাহী ‘ছেড়া পাহাড়া’ প্রথা অনুসারে সোনার ঝাঁটা দিয়ে প্রতীকী অনুষ্ঠান সম্পন্ন করবেন মুখ্যমন্ত্রী। সবশেষে রথের দড়ি টেনে আনুষ্ঠানিকভাবে ৫৫তম কলকাতা ইসকন রথযাত্রার সূচনা করবেন। সবকিছু ঠিকঠাক চললে দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে রথযাত্রা শুরু হবে। এরপর জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথ পূর্বনির্ধারিত পথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংলগ্ন গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে।
শুভ রথযাত্রার পবিত্র তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম।
প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে আমাদের দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ সাধিত হোক এই প্রার্থনা… pic.twitter.com/jTt9bddM7X— Suvendu Adhikari (@SuvenduWB) July 16, 2026
এক্স-এ শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)
রথযাত্রা উপলক্ষে নিজের এক্স হ্যান্ডলে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “শুভ রথযাত্রার পবিত্র তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম। প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে আমাদের দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ সাধিত হোক এই প্রার্থনা করি। পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। জয় জগন্নাথ।”

আরও পড়ুন :
Derek O’Brien: কমিশনের সময়সীমা নিয়ে তৃণমূলের বিতর্ক, নিজেদের ব্যর্থতা আড়াল করার কৌশল?

