Weather Alert
Bengal Liberty : আকাশ সকাল থেকেই মেঘলা, মাঝেমধ্যেই ঝিরিঝিরি থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া (Weather Alert)। এরই মধ্যে নতুন করে স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আজ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়বে। কোথাও ভারী, কোথাও আবার বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি চলবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে খোলা জায়গায় অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন :
Abhishek Banerjee: সই জালিয়াতি মামলায় অভিষেকের আবেদনে রাজ্যকে নোটিশ হাইকোর্টের

