PM Narendra Modi
Bengal Liberty : NEET প্রশ্ন ফাঁস থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে যন্তর মন্তরে বিক্ষোভের আগুন ক্রমশ তীব্র হচ্ছে (PM Narendra Modi)। দেশজুড়ে পড়ুয়াদের আন্দোলন, বিরোধীদের চাপ এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বিতর্কের আবহে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক করতে বিচারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পাশাপশি তিনি স্পষ্ট বার্তা দেন, যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে কাউকেই রেয়াত করা হবে না (PM Narendra Modi)। একই সঙ্গে সংশ্লিষ্ট দফতরগুলিকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “যুবসমাজের ভবিষ্যতের সঙ্গে কোনও আপস নয়।”

প্রধানমন্ত্রীর কড়া বার্তা (PM Narendra Modi)
প্রধানমন্ত্রী জানালেন, পড়ুয়াদের দাবি মেনে প্রশ্নফাঁসের ক্ষেত্রে দায়বদ্ধতা সুনিশ্চিত করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। তিনি লেখেন “যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।” পাশাপশি তিনি জানান, “প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগের এটি আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” এমনকি তিনি কড়া ভাষায় বলেন, “যারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না।”
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…
— Narendra Modi (@narendramodi) July 23, 2026

আন্দোলনের আবহে কেন্দ্রের বড় পদক্ষেপ (PM Narendra Modi)
গত ৩৪ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতৃত্বে পড়ুয়াদের বিক্ষোভ চলছে। ইতিমধ্যেই সেই আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিরোধীরাও এই ইস্যুতে কেন্দ্রকে চাপে রাখতে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতেই প্রশ্নফাঁস রুখতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করে কেন্দ্রের অবস্থান আরও স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। এর আগেও তিনি প্রশ্নফাঁসকে “মহাপাপ” বলে মন্তব্য করেছিলেন। অপরদিকে, বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে. পি. নাড্ডাও জানান, প্রশ্নফাঁস একটি জাতীয় সমস্যা এবং সরকার এ নিয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত। বিরোধীরা সংসদে আলোচনার সময় নির্ধারণ করলে সরকার তাতেও অংশ নেবে বলে জানান তিনি।

আরও পড়ুন :
Kalighat TMC : হাই কোর্টের নির্দেশ ভঙ্গ! কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ

