CJP Protest Delhi
Bengal Liberty:
সিজেপির বৈঠক ঘিরে বাড়ছে অনিশ্চয়তা । কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগেই নিজেদের অবস্থান আরও কঠোর করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। শনিবার সকালে এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি পোস্ট করে দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো মানেই হয় না। এটি তাঁদের অনড় দাবি। সরকার যদি এই দাবি মেনে না নেয়, তবে পরবর্তী বৈঠকের বিশেষ কোনো গুরুত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

CJP Protest
এর আগে শুক্রবার সংবিধান ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে প্রায় দু’ঘণ্টা ধরে দ্বিতীয় দফার বৈঠক করে সিজেপির প্রতিনিধি দল। বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনকারীদের তিনটি মূল দাবি এবং পরীক্ষা সংস্কার সংক্রান্ত কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিষয়গুলি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনার পর শনিবার বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিজেপির বৈঠক ঘিরে বাড়ছে অনিশ্চয়তা CJP Protest

সিজেপির তিনটি প্রধান দাবি হলো—
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ,আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার লিখিত নিশ্চয়তা, এবং
‘নিট’ (NEET) প্রশ্নফাঁসের ঘটনায় প্রাণ হারানো পড়ুয়াদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।
CJP Protest
সূত্র মারফত দাবি করা হচ্ছে, শেষের দুটি দাবির বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কেন্দ্র এখনো অনড়।

CJP Protest
অন্যদিকে, প্রশ্নফাঁস রুখতে একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করেছে কেন্দ্র। দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন, প্রশ্নফাঁস বিরোধী আইন আরও কঠোর করা, শিক্ষা সচিবের বদলি এবং জাতীয় পরীক্ষা সংস্থার (NTA) একাধিক আধিকারিককে অপসারণের মতো পদক্ষেপের কথা জানানো হয়েছে। পাশাপাশি এনটিএ-র কাঠামোগত সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে।
CJP Protest
তবে সরকারের এই পদক্ষেপে সন্তুষ্ট নয় সিজেপি। তাঁদের দাবি, শুধুমাত্র প্রশাসনিক রদবদল যথেষ্ট নয়; প্রশ্নফাঁসের ঘটনায় রাজনৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। ফলে শনিবারের তৃতীয় দফার বৈঠকে কোনো সমাধানসূত্র বেরিয়ে আসে, নাকি দুই পক্ষের অবস্থান আরও কঠোর হয়— এখন সেদিকেই নজর দেশবাসীর।
আরও পড়ুনঃ ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলা নিন্দনীয়! দাবি শুভঙ্কর সরকারের

