Cag report
Cag report

Cag report : বিধানসভায় একসঙ্গে ২৮টি ক্যাগ রিপোর্ট পেশ, বিশেষ অধিবেশনের ইঙ্গিত অর্থমন্ত্রীর

Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণামতো শনিবার প্রথমবার বিধানসভায় পেশ করা হল ভারতের মহা হিসাব নিয়ামক ও নিরীক্ষকের (ক্যাগ) একাধিক রিপোর্ট (Cag report)। প্রথমার্ধের অধিবেশনে রাজ্য সরকার সম্পর্কিত মোট ২৮টি ক্যাগ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দীর্ঘ কয়েক বছর ধরে বিধানসভায় এই গুরুত্বপূর্ণ রিপোর্টগুলি পেশ না হওয়ায় বিষয়টিকে বড়সড় সাংবিধানিক ত্রুটি বলেও মন্তব্য করেন তিনি (Cag report)।

CAG report
CAG report

২০২১-২৫ সালের ২৮টি রিপোর্ট পেশ (Cag report)

অর্থমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করা প্রতিটি সরকারের দায়িত্ব। অথচ গত কয়েক বছর ধরে সেই নিয়ম মানা হয়নি। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বোসের দৃষ্টি আকর্ষণ করেন। অর্থমন্ত্রীর কথায়, “আপনারা জানেন, সংবিধানে কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্টের একটা সাংবিধানিক গুরুত্ব আছে ৷ সব সরকারের দায়িত্ব সেটা বিধানসভায় পেশ করা ৷” এরপর তিনি বলেন, “কোনও জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলি আমাদের বিধানসভায় পেশ করা হয়নি ৷ এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস ৷”

এদিন পেশ হওয়া ২৮টি রিপোর্টে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন অর্থবর্ষের অডিট অন্তর্ভুক্ত রয়েছে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, আদিবাসী এলাকায় জমি ব্যবস্থাপনা, অঙ্গনওয়াড়ি ও আইসিডিএস পরিষেবা, জলদূষণ রোধে সরকারের পদক্ষেপ, সমগ্র শিক্ষা অভিযান-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রের পারফরম্যান্স অডিট রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং রাজ্য সরকারের অর্থ দফতর সংক্রান্ত একাধিক অডিট রিপোর্টও জমা পড়ে।

Advertisement
Advertisement

৮ লক্ষ কোটির বেশি ঘাটতির প্রসঙ্গ (Cag report)

রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও এদিন সরব হন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের কাজের স্বচ্ছতা বজায় রাখতে যে কোনও ত্রুটি মানুষের সামনে তুলে ধরা জরুরি। তাঁর দাবি, ক্যাগের রিপোর্টগুলি থেকেই রাজ্যের বিপুল ঋণের কারণ স্পষ্ট হবে। বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই রিপোর্টগুলি দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন, কেন আজ পশ্চিমবঙ্গে আমাদের ডেফিসিট 8 লক্ষ কোটিরও বেশি ৷” একসঙ্গে ২৮টি রিপোর্ট পেশ হওয়ায় বিধায়কদের জন্য এটি বড়সড় ‘হোমওয়ার্ক’ বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে এই রিপোর্টগুলি নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনার কথাও জানান তিনি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল অধিবেশন, স্পেশাল সেশন করতে চাই, যেখানে এই সিএজি রিপোর্টগুলি নিয়ে আলোচনা হবে ৷ কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ৷”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/25/cm-suvendu-adhikari-94/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury