Bengal Liberty:
নিট (NEET) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলা বিতর্ক ও বিক্ষোভের মাঝেই নতুন রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ঘিরে। দীর্ঘদিন ধরে আন্দোলনরত পড়ুয়ারা প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের তৃতীয় দফার বৈঠকের আগেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Abhishek Banerjee
এই আবহেই সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট ঘিরে নতুন বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে। নিজের পোস্টে তিনি লেখেন, “ক্ষমতায় থাকা মানুষদের উপলব্ধি করা উচিত যে, জনগণের শক্তি যেকোনো পদ বা ক্ষমতার চেয়েও বড়। দেশের বর্তমান সরকারকে ভালোবাসতেই হবে—এমন নয়; তবুও একজন মানুষ নিজের দেশকে গভীরভাবে ভালোবাসতে পারেন।”
জনগণের শক্তির কথাই স্মরণ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় Abhishek Banerjee

অভিষেকের এই বার্তাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁর এই বক্তব্যে গণতন্ত্রে জনগণের মতামত ও ক্ষমতার গুরুত্বই আবার নতুন করে ফুটে উঠেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
Abhishek Banerjee
নিট প্রশ্নফাঁস নিয়ে বিরোধীদের ধারাবাহিক আক্রমণের মুখে কেন্দ্র ইতিমধ্যেই ব্যাকফুটে ছিল। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বিরোধীরা এটিকে আন্দোলনকারীদের নৈতিক জয় হিসেবেই তুলে ধরছে।

সব মিলিয়ে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং তার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা—সব জাতীয় রাজনীতিতে নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বড় পদক্ষেপ নিল দিল্লি মেট্রো কর্পোরেশন!

