CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : পূর্ব মেদিনীপুরে জনগণনা কর্মসূচি শুরু হল মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে!

Bengal Liberty : রাজ্যজুড়ে ১৬তম জনগণনার কাজ শুরু হয়েছে শনিবার থেকে। নবান্নে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari )। একই দিনে পূর্ব মেদিনীপুর জেলায় জনগণনার আনুষ্ঠানিক সূচনা হয় মুখ্যমন্ত্রীর কাঁথির বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে। সেখানে মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীর হাত ধরে জেলার জনগণনা কার্যক্রমের সূচনা করেন প্রশাসনের আধিকারিকরা (CM Suvendu Adhikari

Advertisement
Advertisement

শান্তিকুঞ্জে শিশির অধিকারীর হাত ধরে আনুষ্ঠানিক সূচনা (CM Suvendu Adhikari )

এদিন শান্তিকুঞ্জে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, সেচমন্ত্রী অরূপ কুমার দাস, মহকুমাশাসক অশোক ধূমাল এবং জনগণনা দপ্তরের একাধিক আধিকারিক। তাঁরা আনুষ্ঠানিকভাবে জনগণনার প্রক্রিয়া শুরু করেন। এই প্রসঙ্গে শিশির অধিকারী বলেন, “নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই কাজের শুভ সূচনা করেছেন। আমার জেলার জেলাশাসক, মন্ত্রীরা আমার হাত ধরে জনগণনার কাজ শুরু করলেন। আমার মতো সমস্ত প্রবীণ মানুষের কাছেও ওঁরা যাবেন।” জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, “আজ থেকে রাজ্যজুড়ে জনগণনার কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে এসেছি। তাঁর বাবা শিশির অধিকারীকে দিয়ে আনুষ্ঠানিকভাবে জনগণনার কাজের সূচনা করা হয়েছে।”

Advertisement
Advertisement

তিনি আরও জানান, কলকাতা থেকে সেন্সাস পোর্টালের মাধ্যমে পরিবারের প্রধান হিসেবে শিশির অধিকারীর নামে একটি ১১ সংখ্যার ডিজিটাল নম্বর তৈরি করা হয়েছে। সেই নম্বর সংগ্রহের পর ১৫ আগস্টের পর সংশ্লিষ্ট এনুমারেটর বাড়িতে গিয়ে তথ্য যাচাই (ভেরিফিকেশন) ও তা চূড়ান্তভাবে বৈধ (ভ্যালিডেশন) করার কাজ সম্পন্ন করবেন।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/31/cm-suvendu-adhikari-105/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury