Kunal Ghosh
Kunal Ghosh

Kunal Ghosh : শতাব্দী রায়কে ঘিরে কটাক্ষ কুণালের, দলবদল জল্পনায় তীব্র রাজনৈতিক তরজা

Bengal Liberty: 

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া সাংসদদের ভালো চোখে দেখছে না কালীঘাট তৃণমূল। একের পর এক দলত্যাগে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া সাংসদের সংখ্যা বেড়ে ২০-এ পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে NCPI-তে যোগ দিয়েছেন তাঁরা। এই সাংসদদের ‘বেইমান’ বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

Advertisement
Advertisement

 

Kunal Ghosh 

 

 

শতাব্দী রায়কে ঘিরে রাজনৈতিক জল্পনার আবহে বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলের টিকিটে জয়ী হওয়ার পর অন্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এবং পরবর্তীতে নতুন দলে যোগদানের জল্পনা রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

 

Kunal Ghosh 

 

কুণাল ঘোষ বলেন, “তাতে আবার কী হয়েছে? বরং দেখতে ভালোই লাগছে। যারা তৃণমূলের হয়ে জিতেছেন, তাঁরা আগে বিজেপির সঙ্গে বৈঠক করলেন, আর এখন NCPI-তে যাচ্ছেন। এক দলের হয়ে জিতে অন্য দলের সঙ্গে বৈঠক, তারপর তৃতীয় দলে যাওয়ার ঘটনা সত্যিই আশ্চর্যের।”

 

 তৃণমূলের টিকিটে জিতে বিজেপি, এবার NCPI Kunal Ghosh

 

তিনি আরও বলেন, “শতাব্দী রায় আমাদের বন্ধু। কিন্তু উনি এখন কোন দলের, সেটাই আমরাও জানি না। তৃণমূলের হয়ে জিতেছেন, বিজেপির সঙ্গে বৈঠক করেছেন, আর এখন NCPI-তে যোগ দিচ্ছেন।”

Kunal Ghosh
Kunal Ghosh

Kunal Ghosh 

 

কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শতাব্দী রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা তীব্র হয়েছে। যদিও এ বিষয়ে শতাব্দী রায়ের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Kunal Ghosh 

 

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে দলবদল ও রাজনৈতিক সমীকরণ নিয়ে একাধিক আলোচনা চলছে। সেই আবহেই NCPI-তে যোগদানকারী সাংসদদের নিয়ে কুণাল ঘোষের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ  অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল তাসলিমার!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury