Bengal Liberty:
রাজ্যজুড়ে লাগামছাড়া সবজির দাম নিয়ন্ত্রণে রবিবার থেকে কড়া পদক্ষেপ শুরু করল প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতাসহ বিভিন্ন জেলার বাজারে যৌথ অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) এবং পুলিশ। উদ্দেশ্য, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখে সাধারণ ক্রেতাদের স্বস্তি দেওয়া। পাশাপাশি, বিভিন্ন বাজারে একই ধরনের পণ্যের দামে অস্বাভাবিক ফারাক রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Price Control Drive
কলকাতার শ্যামবাজার, কোলে মার্কেট, গড়িয়া বাজার এবং যদুবাবুর বাজারে ইবির একাধিক দল পৌঁছে সবজি বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে, পাইকারি ও খুচরো দামের মধ্যে কতটা পার্থক্য রয়েছে এবং প্রতিদিন কেন দামের ওঠানামা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা। একই সঙ্গে বিক্রেতাদের ন্যায্য মূল্যে সবজি বিক্রির নির্দেশও দেওয়া হয়।
আরও খবর
মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন

শুধু কলকাতাই নয়, জেলাগুলিতেও এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর কাচারি বাজার এবং নদিয়ার শান্তিপুরেও অভিযান চলে। স্থানীয় প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
Price Control Drive
ব্যবসায়ীদের একাংশের দাবি, টানা কয়েক দফার ভারী বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক সবজি পচে নষ্ট হচ্ছে। পাশাপাশি সরবরাহ কমে যাওয়ায় বাজারে সবজির দাম বেড়েছে। তবে প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দামে সবজি বিক্রি করছেন। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান চালানো হচ্ছে।
Price Control Drive
বর্তমানে বাজারে টমেটোর দাম কেজিপ্রতি ১১৫ থেকে ১২০ টাকা, কাঁচালঙ্কা প্রায় ২০০ টাকা, বেগুন ৮০ থেকে ৯০ টাকা। এছাড়া বরবটি, ঝিঙে, ঢেঁড়স, করলাসহ একাধিক সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অভিযোগ, পাইকারি বাজারে তুলনামূলক কম দামে সবজি মিললেও খুচরো বাজারে অনেক বেশি দামে তা বিক্রি করা হচ্ছে।

Price Control Drive
সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। প্রশাসনের আশা, নিয়মিত নজরদারি ও বাজার পর্যবেক্ষণের মাধ্যমে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে। প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কাঠগড়ায় শিক্ষাব্যবস্থা!


