Humayun Kabir
Humayun Kabir

Humayun Kabir : মহামেডানে চেক বাউন্স বিতর্ক, হুমায়ূন কবিরকে ঘিরে বিস্ফোরক অভিযোগ ক্লাবের অন্দরে

Bengal Liberty

শতাব্দীপ্রাচীন(Humayun Kabir) মহামেডান স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে জর্জরিত। স্পনসরের অভাব এবং অর্থসংকটের কারণে খেলোয়াড়দের বেতনও নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। পাশাপাশি মাঠে দলের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকেরাও। এমন পরিস্থিতিতে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্লাবের আর্থিক সংকট কাটানোর দায়িত্ব দেওয়া হয় হুমায়ূন কবিরকে। কিন্তু অভিযোগ, খেলোয়াড়দের বকেয়া মেটাতে তাঁর দেওয়া মোট পাঁচ কোটি টাকার তিনটি চেক বাউন্স করেছে। এরপর থেকেই ক্লাবের অন্দরে-বাইরে শুরু হয়েছে জোর চর্চা।

Advertisement
Advertisement

আর্থিক সংকটে তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব(Humayun Kabir)

অভিযোগ উঠেছে, খেলোয়াড়দের বকেয়া পরিশোধের জন্য হুমায়ূন কবিরের পক্ষ থেকে দেওয়া পাঁচ কোটি টাকার তিনটি চেকই বাউন্স করেছে। এই ঘটনাকে ঘিরে ক্লাবের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Humayun Kabir
Humayun Kabir

ক্লাবের প্রাক্তন সচিব ইস্তেয়াক আহমেদ (রাজু) দাবি করেছেন, ক্লাবের বহু সদস্যের আপত্তি থাকা সত্ত্বেও কিছু সুবিধাভোগী ব্যক্তির উদ্যোগেই হুমায়ূন কবিরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, যাঁদের সমর্থনে তিনি সচিবের পদ ছাড়েন, তাঁরাই এই সিদ্ধান্ত চাপিয়ে দেন। চেক বাউন্সের প্রসঙ্গে ইস্তেয়াক প্রশ্ন তোলেন, পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও কেন একই অ্যাকাউন্ট থেকে বারবার চেক ইস্যু করা হয়েছিল? তাঁর অভিযোগ, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে হুমায়ূন কবিরকে ক্লাবে নিয়ে এসেছিলেন।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি(Humayun Kabir)

অন্যদিকে, ক্লাবের গ্রাউন্ড সচিব রুস্তমও একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি সরাসরি বিলাল আহমেদ খানের নাম উল্লেখ করে দাবি করেন, ক্লাবের জার্সি-সহ একাধিক কাজের আর্থিক লেনদেনের সঙ্গে তিনি যুক্ত। রুস্তমের অভিযোগ, ক্লাবের সচিব পদ দখলের লক্ষ্যেই বিলাল আহমেদ খান হুমায়ূন কবিরকে সামনে এনে ক্লাবের দায়িত্ব পাইয়ে দেন। তিনি বিলালকে কটাক্ষ করে “কলপীঠ” বলেও উল্লেখ করেন।এই বিতর্কের মধ্যেই রাজনৈতিক জল্পনাও তীব্র হয়েছে। রুস্তমের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে চাপে থাকা হুমায়ূন কবির কলকাতায় নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতেই মহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্যবহার করতে চেয়েছেন। গোটা ঘটনায় ক্ষুব্ধ সমর্থকদের একাংশের দাবি, ক্লাবের ঐতিহ্য ও ভবিষ্যৎ রক্ষায় রাজ্য সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। তাঁদের আবেদন, মুখ্যমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ করে ক্লাবের আর্থিক ও প্রশাসনিক সংকটের স্থায়ী সমাধানের উদ্যোগ নিন।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury