Arjun Singh
Arjun Singh

Arjun Singh : ‘তোলাবাজদের দলে ঠাঁই নয়’, কড়া বার্তা অর্জুন সিংয়ের

Bengal Liberty : বিজেপি কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে রাজ্য রাজনীতিতে (Arjun Singh)। একের পর এক অভিযোগ সামনে আসতেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন দলের শীর্ষ নেতারা। দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য ও অগ্নিমিত্রা পালের পর এবার কড়া অবস্থান নিলেন রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তাঁর স্পষ্ট বার্তা, শুধুমাত্র অসন্তোষ প্রকাশ করলেই হবে না, যাঁদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের দল থেকে বহিষ্কার করতে হবে। সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির সঙ্গে কোনও আপস করা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি (Arjun Singh)।

Advertisement
Advertisement

অভিযোগ প্রমাণিত হলে বহিষ্কার, দাবি অর্জুন সিংয়ের (Arjun Singh)

রাজ্যে সরকার গঠনের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলে আসছেন। সম্প্রতি বিজেপির একাধিক শীর্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সেই আবহেই উত্তরবঙ্গ সফরে গিয়ে দার্জিলিংয়ে শ্রম ভবন ও বিভিন্ন চা-বাগান পরিদর্শনের ফাঁকে বিষয়টি নিয়ে মুখ খোলেন শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, শুধু উষ্মা প্রকাশ করে কোনও লাভ নেই। যাঁরা এই ধরনের কাজে জড়িত, তাঁরা দলের ভাবমূর্তি নষ্ট করছেন। তাই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। অর্জুন সিংয়ের কথায়, “যারা তোলাবাজি বা এ ধরনের বেআইনি কাজে জড়িত, তাদের দল থেকে বহিষ্কার করতে হবে।”

Advertisement
Advertisement

তোলাবাজির অভিযোগে চাপে বিজেপি (Arjun Singh)

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বালিভর্তি একটি লরি থামিয়ে চালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে বিজেপি নেতা বলেও পরিচয় দেন। লরি চালকের মোবাইলে ধরা পড়া সেই ভিডিও ছড়িয়ে পড়তেই পুলিশ তদন্ত শুরু করে। অন্যদিকে, তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে কোচবিহারে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই ধারাবাহিক ঘটনাগুলিকে কেন্দ্র করে দলের অন্দরে অস্বস্তি আরও বেড়েছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/04/west-bengal-congress-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury