Sheikh Hasina
Sheikh Hasina

Sheikh Hasina: ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাংলাদেশকে ‘দ্বিতীয় পাকিস্তান’ বললেন পুত্র জয়

Bengal Liberty: 

ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব থেকে অডিও বার্তার মাধ্যমে সাংবাদিক ও বাংলাদেশের জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এই প্রথম তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এত বিস্তৃতভাবে নিজের অবস্থান তুলে ধরেন। বক্তব্যে তিনি ঘোষণা করেন, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে বলেও উল্লেখ করেন।

 

Advertisement
Advertisement

Sheikh Hasina

 

শেখ হাসিনা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন কোনও স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলন ছিল না, বরং একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।” তাঁর দাবি, তৎকালীন সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও সরকার উৎখাতের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, তাঁর সরকারের আমলে শুরু হওয়া বিচার বিভাগীয় তদন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Sheikh Hasina

 

বক্তব্যে তিনি দাবি করেন, আন্দোলনের পর থেকে হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী নিখোঁজ হয়েছেন এবং সংখ্যালঘু, সাংবাদিক ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আবেদনও জানান তিনি।

 

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ

 

ভারত সরকারের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ভারত তাঁকে যথেষ্ট সম্মান ও আন্তরিকতা দেখিয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, তাঁর চূড়ান্ত লক্ষ্য নিজের দেশের মানুষের কাছেই ফিরে যাওয়া। প্রয়োজনে কারাবরণ বা প্রাণহানির ঝুঁকিও তিনি নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন।

 

Sheikh Hasina
Sheikh Hasina

Sheikh Hasina

 

অন্যদিকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, বাংলাদেশে মানবাধিকার, বাক্‌স্বাধীনতা এবং আইনের শাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে বিচার ছাড়াই আটক রাখা হয়েছে এবং অনেকের পুলিশি হেফাজতেই মৃত্যু হয়েছে।

 

Sheikh Hasina

 

 

ভারতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে জয় বলেন, “বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্তে আরেকটি পাকিস্তানে পরিণত হচ্ছে।” তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেফতার হওয়া বহু জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে এবং বর্তমানে জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ বেড়েছে। তাঁর মতে, এই পরিস্থিতি শুধু ভারতের নয়, আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও গভীর উদ্বেগের বিষয়।

 

Sheikh Hasina

 

এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, নিরাপত্তা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। তাঁদের বক্তব্য ইতিমধ্যেই বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

Sheikh Hasina

Advertisement
Advertisement

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিনই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস।

 

Sheikh Hasina

 

এরপর কেটে গেছে প্রায় দু’বছর। পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে। বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনার এই বক্তব্য ও দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে জল্পনা ও উদ্বেগের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, এর প্রভাব ভারতের ওপরও পড়তে পারে।

 

আরও পড়ুনঃ দু’বছর পর দিল্লি থেকে হাসিনার বার্তা, ‘এটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না’

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury