Bengal Liberty: শিক্ষানবিশ পাইলটের রহস্যমৃত্যু! নিজের স্থান কলকাতায় ফেরাই যেন কাল হয়ে দাঁড়াল যুবকের জীবনে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলেও খবর মিলছে।
পড়াশোনা করতে বিদেশের মাটিতে পা রেখেছিলেন ওই তরুণ। বছরখানেক ধরে দক্ষিণ আফ্রিকায় কাটানোর পর কলকাতায় নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, আগামী বছরই ফিরে যাওয়ার কথা ছিল সৌম্যাদিত্য কুন্ডু নামের ওই যুবকের। এর আগেই ঘটে গেল অভাবনীয় ঘটনা। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কী ভাবে এই ঘটনা ঘটল তা বুঝতেই পারছেন না মৃত যুবকের মা বাবা।
আরও খবর
পুলিশ সূত্রে জানা গিয়েছে,(girish park incident)
বুধবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান সৌম্যাদিত্য। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফেরে না। শুরু হয় খোঁজাখুঁজি। এরপর ছেলের এক বন্ধু মোবাইলের অবস্থান খতিয়ে দেখে জানতে পারেন, গিরিশ পার্কের সিআর অ্যাভিনিউয়ে কাকার ফ্ল্যাটে আছেন সৌম্যাদিত্য। সেখান পৌঁছাতেই দেখা যায়, যুবকের ঝুলন্ত দেহ। খবর মিলেছে,দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ট্যাবও উদ্ধার হয়েছে। ট্যাবের পিছনে ইংরেজিতে লেখা, ‘লস্ট’! কেন সৌম্যাদিত্য ওই কথা লিখেছিলেন, কোনও মানসিক অবসাদে ভুগছিলেন কি তিনি? সবটা এখন তদন্ত সাপেক্ষ।


