Tulu Mondal
Tulu Mondal

Tulu Mondal: বালির পর পাথর নিলাম! টুলুর সাম্রাজ্যে কোপ বীরভূম প্রশাসনের

Bengal Liberty: বালি সাম্রাজ্যের পতনের পর এবার বীরভূমের বিতর্কিত বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করল জেলা প্রশাসন। অবৈধভাবে মজুত করা পাহাড়প্রমাণ পাথর এবার নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহম্মদবাজারে টুলু মণ্ডলের একটি পার্কিং এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ১৬ লক্ষ ঘনফুট (সিএফটি) অবৈধ পাথর আনুষ্ঠানিকভাবে নিলাম করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। আগামী ১৮ সেপ্টেম্বর এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Advertisement
Advertisement

টুলুকাণ্ডের জেরে একের পর এক কড়া পদক্ষেপ (Tulu Mondal)

পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, বীরভূমে টুলু মণ্ডলের বিশাল বালি ও পাথরের সাম্রাজ্যের হদিশ পাওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তাঁর অবৈধ ব্যবসার জাল কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। টুলুর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরেই জেলার অবৈধ পাথর খাদানগুলির দিকে কড়া নজর দিয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এর আগে মহম্মদবাজার ও সংলগ্ন এলাকায় একাধিক অবৈধ খাদান বন্ধ করার নোটিস জারি করা হয় এবং টুলুর ঘনিষ্ঠদের খাদানেও কড়াকড়ি শুরু হয়। সম্প্রতি টুলুর ঘনিষ্ঠ সহযোগী মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে তাঁর মূল অফিস ও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চালানো হয়েছে।

Advertisement
Advertisement

মহম্মদবাজারে ১৬ লক্ষ ঘনফুট পাথর বাজেয়াপ্ত (Tulu Mondal)

তদন্তের অংশ হিসেবেই গত শনিবার মহম্মদবাজারে টুলু মণ্ডলের একটি পার্কিং এলাকায় হানা দেয় ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লক্ষ সিএফটি পাথর উদ্ধার করা হয়। প্রশাসনের স্পষ্ট দাবি, এই বিশাল পরিমাণ পাথর সম্পূর্ণ বেআইনিভাবে ওই পার্কিংয়ে মজুত করা হয়েছিল। এরপরই ওই পাথর বাজেয়াপ্ত করে তা নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

প্রশাসনের এই কঠোর পদক্ষেপে বীরভূমের পাথর ও বালি মাফিয়া মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর এই বিপুল পরিমাণ পাথর নিলামের পর রাজ্য সরকারের কোষাগারে বড় অঙ্কের রাজস্ব জমা হবে বলে মনে করা হচ্ছে। অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলেই খবর।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/07/har-ghar-tiranga-rally/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury