Bengal Liberty : এবার আর লুকোচুরি নয়। প্রকাশ্যে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। শুক্রবার সকালেই ভবানী ভবনে হাজিরা দিলেন তিনি। ঘড়িতে তখন ৯টা ৫৪ মিনিট। শালবনি জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল CID। বৃহস্পতিবারই নিউ আলিপুরের ক্যানাল রোডে সুমিত রায়ের বাড়িতে পৌঁছে যায় CID-এর হাজিরার নোটিস। সেই নোটিসের পরই এদিন ভবানী ভবনে হাজির হলেন সুমিত। এখন তাঁকে ঘিরেই শালবনি জমি মামলার তদন্তে নতুন করে বাড়ছে জল্পনা (Sumit Roy)।

সুপ্রিমে স্বস্তি, তারপরই প্রকাশ্যে সুমিত (Sumit Roy)
জমি দুর্নীতি মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। যদিও চাকরি দুর্নীতির একটি পৃথক মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করা হয়। আদালত নির্দেশ দেয়, ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে ডাকলেও তাঁকে হাজির হতে হবে।
সুমিতের আশঙ্কা ছিল, চাকরি দুর্নীতি মামলায় হাজিরা দিতে গেলে জমি দুর্নীতি মামলার তদন্তে তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। পাশাপাশি, জরুরি শুনানির আবেদনও জানান। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানি করে শীর্ষ আদালত পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়।
আরও খবর

হাই কোর্টে ধাক্কার পর সুপ্রিম কোর্টে স্বস্তি (Sumit Roy)
জমি-দুর্নীতি মামলায় আগাম রক্ষাকবচ চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। যদিও চাকরি-দুর্নীতির একটি পৃথক মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করা হয়। আদালত নির্দেশ দেয়, ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে এবং তদন্তের প্রয়োজনে ভবিষ্যতেও ডাকা হলে উপস্থিত থাকতে হবে। সুমিতের আশঙ্কা ছিল, চাকরি-দুর্নীতি মামলায় হাজিরা দিতে গেলে জমি-দুর্নীতি মামলার তদন্তে তাঁকে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি এবং জরুরি শুনানির আবেদন জানান। বৃহস্পতিবার সেই আবেদন শুনে শীর্ষ আদালত পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/07/sumit-roy-13/


