Ananta Maharaj
Ananta Maharaj

Ananta Maharaj : ক্ষমা চেয়েও রেহাই নয়, অনন্ত মহারাজের বিরুদ্ধে মামলা

Bengal Liberty: 

ক্ষমা চেয়েও আইনি জটিলতা থেকে রেহাই পেলেন না অনন্ত মহারাজ। এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল কোচবিহার জেলা পুলিশ। নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে গোপাল দে নামে এক ব্যক্তি অনন্ত মহারাজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছিলেন। গত ৭ অগস্ট দায়ের হওয়া ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement
Advertisement

Ananta Maharaj

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে ‘বঙ্গবিভূষণ’ সম্মান খুইয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। সম্মান হারানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তাঁর অস্বস্তি আরও বাড়ল। অভিযোগকারী তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, নগেন্দ্র রায় সংবাদমাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা কুরুচিকর ও অবমাননাকর। তাঁর ওই মন্তব্যে নেতাজির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

Suvendu Adhikari (Mamata Banerjee-Ananta Maharaj)
Suvendu Adhikari (Mamata Banerjee-Ananta Maharaj)

অভিযোগের ভিত্তিতে শুক্রবার তৎপর হয় কোচবিহার জেলা পুলিশ। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্যের সূত্র ধরেই এই মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কী ধরনের আইনি পদক্ষেপ করা হবে, এখন সেদিকেই নজর রয়েছে।

নেতাজি-বিদ্বেষী মন্তব্যের অভিযোগে তদন্ত শুরু পুলিশের
(Ananta Maharaj)

সম্প্রতি অনন্ত মহারাজ মন্তব্য করেছিলেন, ভারতের স্বাধীনতা অর্জনে নেতাজির কোনও ভূমিকা ছিল না এবং তিনি আজাদ হিন্দ ফৌজের অপব্যবহার করেছিলেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হয়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জানানো হয়, অনন্ত মহারাজের কার্যকলাপ ‘বঙ্গবিভূষণ’ সম্মানের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই কারণেই তাঁকে দেওয়া ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

সম্মান প্রত্যাহারের পর বৃহস্পতিবার রাতেই সমাজমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন অনন্ত মহারাজ। নেতাজির প্রতি সম্মান জানিয়ে তাঁর বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত বলেও জানান তিনি।

Ananta Maharaj

তবে দুঃখপ্রকাশ করলেও অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া থেকে রেহাই পেলেন না অনন্ত মহারাজ। পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা ও তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে কী আইনি পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন : আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর তৎপরতা প্রসঙ্গে প্রশংসায় রত্না দেবনাথ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury