Bengal Liberty:
বদলাল ১৬ আগস্টের পরিচয়। ‘খেলা হবে দিবস’ অতীত। এবার ১৬ আগস্ট রাজ্যজুড়ে পালিত হবে ‘আয়ুষ্মান দিবস’। ‘বিভাজন বিভীষিকা উদযাপন’ অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (Suvendu On Mamata) ‘খেলা হবে’ কথাটি দিয়ে তৃণমূল হিংসা, দাঙ্গা ও হানাহানির রাজনীতি শুরু করে কার্যত একটি গোটা দিবসকে ঘিরে উস্কানিমূলক কাজের ইঙ্গিত দিতে চেয়েছিল—এমনই অভিযোগ বিজেপির। সেই বিশেষ দিনটিকেই এবার রাজ্যবাসীর স্বাস্থ্য সচেতনতার প্রতীক হিসেবে চিহ্নিত করল বিজেপি সরকার। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৬ আগস্টের ইতিহাস মনে করিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

(Suvendu On Mamata) তৃণমূলের স্লোগান
ভোট-পরবর্তী হিংসা ছড়াতে পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ শব্দটি প্রকাশ্যে আসে অনুব্রত মণ্ডলের হাত ধরে—এমনটাই দাবি শাসকদলের। মানুষকে ভয় দেখানো, নির্বাচন-পরবর্তী হিংসা, দাঙ্গা ও হানাহানির রাজনীতিকে উদ্দেশ্য করেই এই শব্দবন্ধের ব্যবহার শুরু হয়েছিল বলে অভিযোগ। পরবর্তীতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য দলের উচ্ছ্বাস প্রকাশ করতে ‘খেলা হবে’ শব্দটিকে রাজনৈতিক স্লোগানে পরিণত করেন। সেই থেকেই ‘খেলা হবে’ হয়ে ওঠে তৃণমূলের অন্যতম পরিচিত রাজনৈতিক স্লোগান।
(Suvendu On Mamata) ঐতিহাসিক তাৎপর্য
কিন্তু ১৬ আগস্ট দিনটি পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৪৬ সালের ১৬ আগস্ট ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ হিসেবে পালিত হয়েছিল। সর্বভারতীয় মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের দাবিতে ‘সরাসরি আন্দোলন’-এর ডাক দিয়েছিল। এরপর কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। ইতিহাসে যা ১৯৪৬ সালের কলকাতা দাঙ্গা বা ‘গ্রেট কলকাতা কিলিংস’ নামেও পরিচিত।
আরও খবর
এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘যে দিনে হিন্দু গণহত্যা হয়েছে কলকাতা জুড়ে, সেই দিনকে স্মরণ করতে ফুটবল খেলেছে তৃণমূল।’ তাঁর বক্তব্য, এমন একটি ঐতিহাসিক দিনের তাৎপর্যকে আড়াল করে তৃণমূল ‘খেলা হবে দিবস’ পালন করেছে, যার মাধ্যমে হিংসা ছড়ানোর বার্তা দেওয়া হয়েছিল।

(Suvendu On Mamata) তৃণমূলের ব্যাখ্যা
তবে ১৬ আগস্টের সঙ্গে বাংলার আরও একটি ইতিহাস জড়িয়ে রয়েছে। ১৯৮০ সালের এই দিনে ইডেন গার্ডেন্সে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি চলাকালীন সংঘর্ষ ও পদদলিত হওয়ার ঘটনায় ১৬ জন ফুটবলপ্রেমীর মৃত্যু হয় এবং শতাধিক মানুষ আহত হন। তৃণমূলের বক্তব্য, সেই ঘটনার স্মরণেই ‘খেলা হবে দিবস’ পালন করা হয়েছিল।
(Suvendu On Mamata) আওয়ামী লীগের স্লোগান
অন্যদিকে, ‘খেলা হবে’ শব্দটির রাজনৈতিক যাত্রা নিয়েও রয়েছে ভিন্ন ইতিহাস। বাংলাদেশের নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান রাজনৈতিক জনসভায় ‘খেলা হবে’ শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেছিলেন বলে দাবি রয়েছে। পরবর্তীতে তা রাজনৈতিক স্লোগানে পরিণত হয়। পশ্চিমবঙ্গে তৃণমূল সেই স্লোগানকে রাজনৈতিক পরিসরে ব্যবহার করে। বিজেপির অভিযোগ, তৃণমূলের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই স্লোগানের যথেষ্ট সামঞ্জস্য রয়েছে।
(Suvendu On Mamata) হিংসা-হানাহানির রাজনীতি থেকে স্বাস্থ্য সচেতনতার বার্তা
এবার সরকার বদলেছে। বিজেপি ক্ষমতায় আসার পর ১৬ আগস্টের পরিচয়ও বদলাচ্ছে। ‘খেলা হবে দিবস’-এর বদলে ‘আয়ুষ্মান দিবস’ পালনের ঘোষণা সেই পরিবর্তনেরই রাজনৈতিক বার্তা। তৃণমূল-বিজেপির ভিন্ন মতাদর্শের রাজনীতির মাঝেও ১৬ আগস্ট পশ্চিমবঙ্গের নানা ঘটনার সাক্ষী। ফলে সরকার পরিবর্তনের সঙ্গে একটি দিনের রাজনৈতিক তাৎপর্যও যে বদলে যেতে পারে, পশ্চিমবঙ্গ সেই পরিবর্তনেরই নতুন সাক্ষী হতে চলেছে।

আরও পড়ুন : ‘আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি’ মামলা! সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী


