Bengal Liberty
বাংলা তথা(Durand Cup 2026)বাঙালির খেলাকে কেন্দ্র করে আলাদা একটা বিশেষ আকর্ষণ কাজ করে। ক্রিকেটে বিরাট কোহলির কভার ড্রাইভ হোক কিংবা ফুটবলে লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুর্দান্ত পায়ের জাদু—সব কিছুকেই নিজের ভাষায় শোনার মজাই আলাদা। এবার চলতি ডুরান্ড কাপে সরাসরি বাংলা ভাষায় সম্প্রচার হবে ডুরান্ড কাপের বাকি ম্যাচগুলি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খানের আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গেই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের প্রতিযোগিতায় নতুন পালক যুক্ত হল। সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সনি নেটওয়ার্কের বাংলা চ্যানেল সনি আটে সম্প্রচার হবে। আচমকাই টুইট করে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিলেন ক্রীড়ামন্ত্রী।

ক্রীড়ামন্ত্রীর টুইট(Durand Cup 2026)
“অত্যন্ত খুশি ও আনন্দের সঙ্গে দারুণ একটা খবর জানাচ্ছি। চলতি ডুরান্ড কাপ ইতিমধ্যেই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এই তালিকায় যুক্ত হল নতুন পালক। ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল আপনাদের আমার মিষ্টি ভাষা বাংলাতেও দেখা যাবে। সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মাতৃভাষাকে গুরুত্ব(Durand Cup 2026)
ডুরান্ড কাপ-সহ অন্যান্য প্রতিযোগিতায় ইংরেজি কিংবা হিন্দি ভাষায় খেলার সম্প্রচার করা হয়। তাতে অনেকের কাছেই খেলার উন্মাদনা কমে যায়। অনেক দর্শকই টিভি কিংবা মোবাইলের সাউন্ড বন্ধ করে খেলা দেখেন। কিন্তু রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ ডুরান্ড কাপের জনপ্রিয়তা আরও বাড়াবে বলেই আশা করা হচ্ছে।
আরও খবর

এবার দেখার, ডুরান্ড কাপের পর আইএসএল কিংবা ভারত-ব্রাজিল ম্যাচেও বাংলা ভাষায় ধারাভাষ্য শোনা যাবে কি না, নাকি ইংরেজি শব্দই চলবে। এরই সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি রাজনৈতিক আখ্যান প্রচলিত ছিল—বিজেপি নাকি বাঙালি-বিরোধী দল। এই নয়া ঘোষণার পর বিরোধীদের সেই অস্ত্র অনেকটাই ভোঁতা হয়ে গেল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।


