Bengal Liberty
সকাল থেকেই(Durand Cup 2026)আকাশের মুখ ভার। চারদিকে বৃষ্টি আর জমা জলের দুর্ভোগের মধ্যেই ডুরান্ড কাপের মহারণে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস বনাম জামশেদপুর এফসি। এই ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। শেষ চারে যাওয়ার হাতছানি দুই দলের কাছেই ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে ৯-৮ ব্যবধানে জয় তুলে নিল মোহনবাগান। রোমাঞ্চকর জয়ের সাক্ষী রইল যুবভারতী ক্রীড়াঙ্গন।


এরই সঙ্গে একই ম্যাচে ভিলেন থেকে হিরো হয়ে উঠলেন সবুজ-মেরুন গোলরক্ষক বিশাল কাইথ। একটি মাত্র পেনাল্টি বাঁচিয়ে লক্ষ লক্ষ বাগান সমর্থকদের ডুরান্ড কাপ জয়ের আশা টিকিয়ে রাখলেন বিশাল কাইথ। অন্যদিকে, আইএসএল থেকে নাম তুলে জামশেদপুর এফসি প্রতিটি মুহূর্তে মোহনবাগানকে কড়া টক্কর দিয়েছে। মাথা উঁচু করেই মাঠ ছাড়ল রেড মারিনার্সরা। এর পাশাপাশি আইএসএলে জামশেদপুরের অভাব যে টের পাওয়া যাবে, তা আজকের এই ম্যাচের পর আরও স্পষ্ট হয়ে গেল।
প্রথমার্ধের জমজমাট ফুটবল(Durand Cup 2026)
ম্যাচের শুরুতেই ২ মিনিটের মাথায় সাহালের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তারপরেই দ্বিগুণ লড়াই করে বারেবারে ম্যাচের মধ্যে ফিরে আসে জামশেদপুরের দল। সুযোগ এলেও বহুবার তা কাজে লাগাতে ব্যর্থ হয় দুই দল। যখন মনে হচ্ছিল প্রথমার্ধে ১ গোলের ব্যবধান নিয়ে দ্বিতীয়ার্ধে নামবে বাগান, ঠিক তখনই দূরপাল্লার শটে বিশালের হাত থেকে বল বেরিয়ে যায়। সম্পূর্ণ ভাবে সুযোগকে কাজে লাগিয়ে দেবেন্দ্রের গোলে ১-১ হয়ে যায় স্কোরলাইন। ছোট ভুলের মাসুল চোকাতে হল সবুজ-মেরুন শিবিরকে।
আরও খবর
দ্বিতীয়ার্ধে খেলার মান নিচের দিকে(Durand Cup 2026)
প্রথমার্ধের জমজমাট খেলার পর দ্বিতীয়ার্ধে দর্শকদের আশা ছিল একই ভাবে খেলার মান উচ্চ থাকবে। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার মান অনেকটাই পড়ে গেল। তার পরেই ফের একবার বাজে রেফারিংয়ের নিদর্শন। বাগানের বিরুদ্ধে ফাউল দেওয়া হলেও উল্টে কিছু জায়গায় জামশেদপুর সুবিধা পেলেও তা কাজে লাগাতে পারেনি। এরকম ভাবেই বিতর্কের মধ্যেই শেষ হল দ্বিতীয়ার্ধের খেলা।
শেষ মুহূর্তে ম্যাচের হিরো বিশাল(Durand Cup 2026)
১-১ স্কোরলাইন থাকার পর সোজা পেনাল্টি শুটআউট। প্রতিমুহূর্তে টানটান উত্তেজনা। গোলের পর গোল—মনে হচ্ছিল, সারা সন্ধ্যাই পেনাল্টি দেখতে দেখতেই কেটে যাবে। তবে শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তন। বাগান গোলরক্ষক বিশাল কাইথ অবশেষে জামশেদপুর ফুটবলার মামার শট প্রতিহত করলেন।এরপর থাপার শট মোহনবাগানের স্মরণীয় জয়।ডুরান্ড কাপের সেমি-ফাইনালে ১৭ বারের চ্যাম্পিয়নরা। সবার হৃদয়ে আবারও জয় মা মোহনবাগানের মূলমন্ত্রের সঙ্গেই অবিশ্বাস্য এক ম্যাচের সাক্ষী রইল যুবভারতী ক্রীড়াঙ্গন। তবে সামনে আরও কঠিন লড়াই। কার বিরুদ্ধে ১৯ অগস্ট সেমি-ফাইনালে নামবে মোহনবাগান, সেই দিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।



