Bengal Liberty : শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করা এবং দার্জিলিং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের রূপরেখা তৈরি-এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আজ, শনিবার শিলিগুড়িতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হচ্ছে (Amit shah)। শহরের একটি পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠকগুলি হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিক এবং পাহাড়ের রাজনৈতিক নেতৃত্ব। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ নিরাপদ রাখা এবং পাহাড়ের রাজনৈতিক সমাধানের পথ খোঁজার ক্ষেত্রে আজকের বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে (Amit shah)।

শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় ‘সিকিউরিটি গ্রিড’-এ জোর (Amit shah)
প্রথম বৈঠকের মূল আলোচ্য শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই করিডোরকে ঘিরে সীমান্ত নজরদারি আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হওয়ার কথা। সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।বৈঠকে বিএসএফ ও এসএসবির শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে সীমান্ত পরিস্থিতি, নজরদারি এবং নিরাপত্তা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সমন্বয়ে নতুন ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ গড়ে তোলার রূপরেখা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্বের কথা মাথায় রেখে নিরাপত্তার কোনও স্তরেই যাতে ফাঁক না থাকে, সেই বিষয়টিই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য।

পাহাড়ের স্থায়ী সমাধান (Amit shah)
দ্বিতীয় বৈঠকটি দার্জিলিং পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান বা PPS-কে ঘিরে। পাহাড়ের প্রশাসনিক কাঠামো, GTA-কে আরও ক্ষমতাশালী করা, অতিরিক্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান এবং গোর্খাদের দীর্ঘদিনের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের পথ খোঁজা হবে এই বৈঠকে। বৈঠকে অমিত শাহ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং ও রোশন গিরি, GNLF-এর মন ঘিসিং-সহ পাহাড়ের একাধিক রাজনৈতিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। পাহাড়ের রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য সরাসরি শুনে স্থায়ী রাজনৈতিক সমাধানের সম্ভাব্য কাঠামো নিয়ে মতবিনিময় করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও খবর

একইসঙ্গে গোর্খা জনগোষ্ঠীর ১১টি সম্প্রদায়ের ST মর্যাদার দাবি এবং পাহাড়ের রাজনৈতিক প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় আসতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পাহাড় সমস্যার সমাধান নিয়ে নতুন করে রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের বৈঠক তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকগুলি শেষে মধ্যাহ্নভোজ সেরে দুপুর নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে অমিত শাহের।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/22/jadavpur-university-9/


