nitish kumar
Bengal Liberty: বিহারে(Bihar) বিনিয়োগ টানতে কোমর বেঁধে নেমেছে নীতীশ সরকার। শিল্পপতিদের নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ নীতীশ সরকারের। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ (CISF)-এর ধাঁচে নয়া নিরাপত্তাবাহিনী গড়তে চলেছে বিহারের এনডিএ সরকার(NDA government)। যার নাম হতে চলেছে ‘বিহার ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ (BISF)। সম্প্রতি এই তথ্য সামনে এনেছেন রাজ্যের শিল্পমন্ত্রী দিলীপ জয়সওয়াল(Dilip Jaiswal)।
CISF-এর ধাঁচে BISF গঠন (Bihar)
সাধারণত বিহার সরকার শিল্পপতিদের নিরাপত্তার জন্য CISF-এর আদলে বিহার ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (BISF) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রবিবার পাটনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শিল্পমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে এখানে বিনিয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে তাঁরা তৎপর। রাজ্যে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যেই নতুন নিরাপত্তাবাহিনী বিআইএসএফ তৈরি করা হচ্ছে। এই নিরাপত্তাবাহিনীর কাজ হবে শিল্পপতি ব্যবসায়ীক ক্ষেত্রগুলির নিরাপত্তা নিশ্চিত করা।
পাশাপশি বিহারকে দেশের শীর্ষ পাঁচটি বিনিয়োগ-বান্ধব রাজ্যের মধ্যে আনতে এবং আগামী পাঁচ বছরে ৫০ লক্ষ কোটির বিনিয়োগ আনা হবে বিহারে। তবে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে সবার আগে প্রয়োজন শিল্পপতি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা সুনিশ্চিত করা।
শিল্প পরিকাঠামো উন্নয়নে ৫টি মেগা ফুড পার্ক, ১০টি শিল্প পার্ক, ১০০টি MSME পার্ক এবং ৩১টি নতুন অত্যাধুনিক শিল্প পার্ক তৈরি করা হচ্ছে। বাণিজ্যকে আরও সহজ করার উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিহারের নিরাপত্তা ব্যবস্থা বরাবর প্রশ্ন মুখে। খুন, ডাকাতি থেকে শুরু করে মাফিয়ারাজ, তোলাবাজি এমনকী ব্যবসায়ীদের অপহরণের মতো ঘটনাও প্রায়শই ঘটে থাকে। যে কারণে দেশের বড় শিল্পপতিরা বিহারে আসতে চান না। সেই চির চেনা চিত্রের বদল ঘটাতেই কোমর বেঁধে নামতে চলেছে নীতীশ সরকার। বিহারকে পূর্ব ভারতের নতুন টেক হাব হিসেবে গড়ে তোলার জন্য ডিফেন্স করিডোর, সেমিকন্ডাক্টর পার্ক, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, মেগা টেক সিটি এবং ফিনটেক সিটি স্থাপনের প্রস্তুতি চলছে
উল্লেখ্য, সূত্রের খবর গত দুই দশকে বিহারের শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে; শিল্প এলাকার সংখ্যা ৪৬ থেকে ৯৪-এ, শিল্প ইউনিটের সংখ্যা ১৬৭৪ থেকে ৩৫০০-এ এবং MSME-এর সংখ্যা ৭২,০০০ থেকে ৩.৫ মিলিয়নে উন্নীত হয়েছে।
