Suvendu Adhikari: এই চিন্তা শুধু আপনাদের একার নয়! নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু

Bengal Liberty

নেপালে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উদ্ধারে আরও তৎপর রাজ্য সরকার (Suvendu Adhikari)। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের অনুমতি মিললেই শনিবার কাঠমান্ডুতে একটি বিশেষ দল পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ভবানী ভবনে অনলাইন বৈঠকের মাধ্যমে নেপালের বিপর্যয় পরিস্থিতি এবং উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। বৈঠকে নিখোঁজদের পরিবারের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, ‘‘ভারত সরকারের বিদেশ মন্ত্রকের অনুমতি মিললে আগামিকালই আমরা একটি দল পাঠাব, যাতে তারা কাঠমান্ডু থেকে উদ্ধার ও সমন্বয়ের কাজ পরিচালনা করতে পারে।’’

নেপালে হড়পা বানে নিখোঁজ ৩৯, পরিবারের সঙ্গে দেখা মুখ্যমন্ত্রীর, নেপালে যাবে  রাজ্যের টিম

৩৭ জনের মধ্যে দু’জনের সন্ধান Suvendu Adhikari

রাজ্য প্রশাসনের তালিকায় পশ্চিমবঙ্গের ৩৭ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে বসিরহাটের পোদ্দার পরিবারের দুই সদস্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। তাঁরা বর্তমানে কাঠমান্ডুতে আটকে রয়েছেন। তাঁদের দ্রুত বিমানে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বসিরহাট থানার আইসিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ তারকেশ্বরের বাসিন্দা স্নেহাশিস দত্ত-সহ বাকি ৩৫ জনের বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

কেন্দ্রের অনুমতি মিললে শনিতে কাঠমান্ডু যাবে বিশেষ টিম, নেপালে নিখোঁজদের  পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী | Team Will Reach Kathmandu Tomorrow  If Centre ...

তিব্বত সীমান্তে উদ্ধার অভিযান

নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় জোরকদমে উদ্ধারকাজ চলছে। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, তিব্বত অংশ থেকে প্রায় ৫০০ জন আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম ও পরিচয়-সহ পূর্ণাঙ্গ তালিকা এখনও হাতে আসেনি। ভারতীয় দূতাবাস এবং বিদেশ মন্ত্রকের মাধ্যমে সেই তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন।

Advertisement
Advertisement

‘এই চিন্তা শুধু আপনাদের একার নয়’

নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলার সময় তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘বাকিদের সঙ্গে এখনও পর্যন্ত আমরা, ভারত সরকার বা তাঁদের পরিবার—কেউ যোগাযোগ করতে পারেনি। কিন্তু এই চিন্তা শুধু আপনাদের একার নয়, এটা আমাদের সবার চিন্তা। গত পরশু দিন থেকে আমরা কার্যত না ঘুমিয়ে জেগে রয়েছি এবং পুরো রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে।’’

Advertisement
Advertisement

রাজ্যের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর সারাক্ষণ নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় সরকার, ভারতীয় দূতাবাস এবং নেপাল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধার ও সমন্বয়ের কাজ চালানো হচ্ছে। নিখোঁজদের দ্রুত সন্ধান করে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury