Bengal Liberty
ভারত ও জাপানের ৭৫ বছরের পূর্তির উদ্যাপনে(India Vs Japan)বিশেষ ম্যাচের আয়োজন করেছে দুই দেশ। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৯:৩০টায় সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে সুজুকি কাপের টি২০ ম্যাচে মুখোমুখি হবে পরম দুই রাষ্ট্র ভারত ও জাপান। এই প্রথমবার টি২০ ম্যাচে দুই দেশ একে অপরের বিরুদ্ধে লড়বে।

বিশেষ ম্যাচে মুখোমুখি পরম দুই রাষ্ট্র(India Vs Japan)
ম্যাচের আয়োজন দুই দেশ একসঙ্গেই মিলেই করবে। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল জাপান। অন্যদিকে ম্যাচের আগে থেকেই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামলেও কোনো দলকেই হালকা ভাবে নেওয়া উচিত নয়। তার প্রকৃত উদাহরণ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পরেই টের পেয়েছে ভারতীয় দল। তাই ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণার পরেই বিশেষ ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।
কোন উপলক্ষে ক্রিকেটের ম্যাচ(India Vs Japan)
ভারত ও জাপানের ইতিহাস অনেক বড় ও সমৃদ্ধ নেতাজি সুভাষ চন্দ্রের আজাদ হিন্দ ফৌজ থেকে শুরু করে বর্তমান সময়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে আত্মনির্ভর ভারতের ডাক, প্রতিটি ক্ষেত্রে জাপানের পূর্ণ সমর্থন মিলেছে। তাই দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার জন্যই স্পোর্ট ৭৫’ কর্মসূচির একটি অংশ, যা দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা ও বিনিময়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে।
আরও খবর
ভারতের হাত ধরেই পথ চলা শুরু(India Vs Japan)
এই প্রথমবার আন্তর্জাতিক টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জাপান। ক্রিকেটের আঙিনায় ভারতের হাত ধরেই জাপানের পথ চলা শুরু। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার একই রকম ঘটনার সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব।বাংলাদেশের পুরোপুরি জন্ম ভারতের হাত ধরেই, সে দেশ হোক কিংবা ক্রিকেটের ময়দান । দীর্ঘ বর্ণবাদের পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই প্রত্যাবর্তন ঘটেছিল দক্ষিণ আফ্রিকার, তাও আবার ক্রিকেটের মক্কা বলে পরিচিত ইডেন গার্ডেন্স, কলকাতায়।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকেও ক্রিকেটের ক্ষেত্রে সব রকম সহযোগিতা করেছে ভারত। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি থেকে শুরু করে সৌদি আরবের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় পদক্ষেপ বিসিসিআইয়ের। আর এবার তালিকায় যুক্ত হল জাপানের নাম ক্রিকেটের শুরু ইংল্যান্ড থেকে হলেও ইংল্যান্ড ক্রিকেটের বৃদ্ধির জন্য কতটা করেছে আর ভারত কতটা করছে, তা একেবারে স্পষ্ট। এবার দেখা যাক, ভারতের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারে জাপান।



