CFL Derby 2026
CFL Derby 2026

CFL Derby 2026 : সিএফএলের ডার্বিকে ঘিরে চরম উন্মাদনা, কে হাসবে জয়ের হাসি?

Bengal Liberty

ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানকে(CFL Derby 2026)সহজেই হারিয়ে ডুরান্ড কাপের ট্রফি জিতে নিয়েছিল লাল হলুদ শিবির। সেই ম্যাচের পর থেকেই পরের ডার্বি ম্যাচের অপেক্ষায় ছিল দুই দলের সমর্থকরা। মোহনবাগানের কাছে বদলার ম্যাচ আর ইস্টবেঙ্গলের কাছে নিজের আধিপত্য প্রমাণ করার ফের একটি সুবর্ণ সুযোগ। তাই কালকের সিএফএল ডার্বি ম্যাচের উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। তীব্র টালবাহানার পর অবশেষে ফের একবার ঐতিহ্যের ডার্বি ম্যাচে মুখোমুখি হতে তৈরি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আগামীকাল বিকেল ৫টায় বারাসাত স্টেডিয়ামে মুখোমুখি হবে যুযুদান দুই পক্ষ। কে এগিয়ে, কেই বা পিছিয়ে, চলুন দেখে নেওয়া যাক একনজরে।

Advertisement
Advertisement

আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল(CFL Derby 2026)

প্রথমেই আসা যাক লাল হলুদের দিকে। সিএফএলের প্রথম থেকেই দাপুটে ফুটবলের প্রদর্শনী ইস্টবেঙ্গলের তরফ থেকে। কোনো ম্যাচেই লাল হলুদকে দুর্বল মনে হয়নি, উল্টে যথেষ্ট আধিপত্য বজায় রেখেই পরপর ম্যাচে জয়ী হয়েছে ইস্টবেঙ্গল। খেলার দুরন্ত ছন্দ, সঙ্গে রণনীতিতে বাড়তি নজর, কোনো ভাবেই ডার্বির ম্যাচকে হালকা ভাবে নিতে নারাজ লাল – হলুদ শিবির। জিতলেই সুপার সিক্সে যাওয়া এক প্রকার নিশ্চিত। এর পাশাপাশি পুরো প্রতিযোগিতা জুড়ে ইস্টবেঙ্গল দলকে দল হিসেবেই খেলতে দেখা গেছে, যা বড় ম্যাচে অনেকটাই কাজে দেবে।

CFL Derby 2026
CFL Derby 2026

দুরন্ত ছন্দে মোহনবাগান(CFL Derby 2026)

উল্টোদিকে মোহনবাগানকেও এখনো অবধি প্রতিযোগিতায় বেশ লড়াকু মনোভাব নিয়েই খেলতে দেখা গেছে। জয়, পরাজয়, ড্র—তিনটি স্বাদ নিয়েই পরের রাউন্ডে যাওয়ার দৌড়ঝাঁপে মোহনবাগান। তরুণ তুর্কি সঙ্গে অভিজ্ঞতা—দুই অস্ত্রেই ইস্টবেঙ্গলকে ঘায়েল করতে তৈরি কিয়ান নাসিরিরা।

ডার্বি মানেই ইতিহাস(CFL Derby 2026)

যুযুধান দুই পক্ষ আবার মাঠে নামবে, হাজারো দর্শকের চিৎকারে জমে উঠবে ঐতিহাসিক সিএফএল ডার্বি। পরিসংখ্যানের দিক দিয়ে ইস্টবেঙ্গল সামান্য এগিয়ে থাকলেও বড় ম্যাচে পরিসংখ্যান অতটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় না। তাই শেষ অবধি কি ডুরান্ড কাপের ফাইনালের মতোই কি ডার্বির রং হবে লাল – হলুদ, নাকি মধুর প্রতিশোধ নেবে মোহনবাগান—এই নিয়েই ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে জোরকদমে টক্কর।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury