Bengal Liberty:
নামটা শুনে চমকে উঠতে পারেন! গ্রেফতার হয়েছেন অভিষেক ব্যানার্জি। তবে তিনি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি নন। বেআইনিভাবে একাধিক সিম কার্ড বিক্রির অভিযোগে উত্তর ২৪ পরগনার বাগুইহাটি এলাকা থেকে অভিষেক ব্যানার্জি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা।

বেআইনী সিম বিক্রির করবার (Fake SIM Cards)
পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করার পর গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, বাগুইহাটির একটি ভোডাফোন পয়েন্ট অফ সেল (POS) সেন্টার থেকে নিয়মবহির্ভূত ভাবে সিম বিক্রির কারবার চলছিল। টেলিকম সংস্থার নিয়ম লঙ্ঘন করে একই ব্যক্তির নামে একাধিক সিম কার্ড বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে অভিষেক ব্যানার্জির নাম।
ধৃতের আদি বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত একটি গ্রামে। বর্তমানে তিনি খড়দহ থানার সোদপুর এলাকায় থাকতেন। তাঁর বয়স আনুমানিক ৩৩ বছর। এই বেআইনি সিম বিক্রির পিছনে আরও বড় কোনও সাইবার জালিয়াতি চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই কারবারে আর কেউ জড়িত কি না, কীভাবে সিমগুলি বিক্রি করা হত, সেই বিষয়েও চলছে তদন্ত। এদিন ধৃতকে বিধাননগর আদালতে পেশ করার কথা।
আরও খবর

জঙ্গী যোগের আশঙ্কা (Fake SIM Cards)
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। তাঁদের কাছ থেকে একাধিক সিম কার্ডের পাশাপাশি ভুয়ো পরিচয়পত্র উদ্ধারের খবর সামনে এসেছিল। সেই ঘটনার পর বেআইনি সিম কারবারের সঙ্গে ওই চক্রের কোনও যোগসূত্র রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তকারীদের আশঙ্কা, বেআইনি ভাবে ইস্যু করা সিম সাইবার প্রতারণা, ব্যাঙ্ক জালিয়াতি বা অন্য অপরাধে ব্যবহার হতে পারে। ফলে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘মার্ক্সবাদীরা আদতে দেওয়ালেই’, যাদবপুরের দেওয়াল-বিতর্কে দিলীপের কটাক্ষ


