কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

চোরবাগান তদন্তে রাজ্যের আর্জি গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

এদিন চোরবাগানের ঘটনায় একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে শুনানি হয়। মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে এদিন রাজ্য সরকারের তরফে কর্মরত কোনও বিচারপতিকে দিয়ে কমিশন গঠনের আর্জি জানানো হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে জানান, কর্মরত বিচারপতিকে কমিশনে নিয়োগ করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের পূর্ব নির্দেশিকা ও আদালতের বর্তমান বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, কাজের চাপ ও বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখতে প্রধান বিচারপতি যদি বর্তমান কোনও বিচারপতিকে ছাড়তে অপারগ হন, তাহলে রাজ্য সরকার হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে এই কমিশনের চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করতে পারবে।

একই সঙ্গে আদালত এদিন স্পষ্ট করে দেয়, কমিটির শীর্ষে কোন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবে, তা নির্বাচনের সুযোগ দিয়েছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে তদন্ত কমিশন কী কী বিষয় খতিয়ে দেখবে তাও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

Bengal Liberty