মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম পরিদর্শনে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু

এই বিষয়ে শুভেন্দু জানান যে, চোরবাগান পদপিষ্টের ঘটনায় আহতদের দ্রুত বেসরকারি হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাতে মৃ*তের সংখ্যা আর না বাড়ে। ট্রমা কেয়ার, জরুরি বিভাগ ও অ্যাম্বুলেন্স পরিষেবা কোথাও কোনো রিফিউজাল (রোগী ফেরানো) ছাড়াই ঠিকঠাক চলছে বলে তিনি দাবি করেন। এর পাশাপাশি চিকিৎসকদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি জানালেন রাজ্যের সরকারি হাসপাতালে কিছু খামতি রয়েছে। তা ঠিক করতে সময় লাগবে।

দীপাবলি ও ছট পুজো পর্যন্ত এই নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এই সময়ে ট্রমা কেয়ার, জরুরি বিভাগ ও অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে ঠিকমতো চলে, তা তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত চিকিৎসক বা জুনিয়র চিকিৎসক যাঁরা রেফার নিয়ে কথা বলেছেন, তাঁরা সেই সময় ডিউটিরত ছিলেন কি না, তাও খতিয়ে দেখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কারণ, ডিউটিরত অবস্থায় নিজেদের দায়িত্ব ছেড়ে অন্য কাজ তা নিয়মের বাইরে এবং মানবিকভাবেও তা ঠিক নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Bengal Liberty