প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দশেরার দিন দেশে রাম রাজ্য প্রতিষ্ঠার পাঠ প্রধানমন্ত্রীর

এদিন পূর্ব দিল্লির উৎসব গ্রাউন্ডে রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি কী কী গুণ থাকলে পরে রাম রাজ্য প্রতিষ্ঠা হতে পারে, সেই বার্তাও দেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, রামরাজ্য তাকেই বলা হয়, যেখানে কোনও পক্ষপাতিত্ব থাকবে না, যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে ও সকলেই সমান সুযোগ সুবিধা পাবে। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, সরকারে থাকা মানে শুধু শাসন চালানো নয়, মানুষের জন্য জনকল্যানমূলক কাজ করা। পাশাপাশি যারা প্রান্তিক শ্রেণি রয়েছে তাঁদের জন্যও উপযুক্ত ব্যবস্থা করে দেওয়া।

তাঁর মতে, ভগবান রাম মানবিকতার যে পথ দেখিয়েছেন, তার কোনও তুলনা হয় না। প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রভু রামের তাঁর জীবনে বহু প্রতিকূলতা সহ্য করলেও কখনও সত্যের পথ থেকে বিচ্যুত হননি। আগামীদিন যাতে সেই পথেই চলে সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামীদিনে লক্ষ হল, দেশকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা ও সমস্ত অশুভ শক্তির বিনাশ করা।

Bengal Liberty