Bengal liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন ৬০ জন আইনজীবী। সুপ্রিম কোর্ট চত্বরের খুব কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার করার কিছুক্ষণ পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট বার আসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রতীপ রাই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, শনিবার সাড়ে ১১টা নাগাদ সুপ্রিম কোর্টের ৫০ থেকে ৬০ জন আইনজীবীকে আটক করা হয়। তাঁদেরকে তাদের চেম্বার থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয়। প্রধান বিচারপতি আইনজীবীদের মুক্তি দেওয়ার অনুরোধ জানান। এরপরই দিল্লি পুলিশের ডিজির সঙ্গে কথা বলেন আইনজীবী সংগঠনের সভাপতি। তারপরই আইনজীবীদের মুক্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট বার আসোসিয়েশনের প্রজ্ঞা বাঘেলও আইনজীবীদের এই ধড়পাকড় নিয়ে চিঠি লিখেছিলেন। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের আটক করার মতো কোনো আইনগত সংস্থান নেই। অবিলম্বে যেন তাঁদের ছেড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত আইনজীবীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


