Rahul Gandhi
Rahul Gandhi

মোদি, শাহ ভারতের কণ্ঠরুদ্ধ করতে পারবেন না, রাহুল গান্ধী

Bengal liberty : দিল্লির রাজপথে দেশের যুবসমাজ প্রতিবাদ জানাতে নেমেছিল শনিবার। কিন্তু সেই যুবসমাজের উপর হামলা চালিয়েছে পুলিশ ও বিজেপির গুন্ডাবাহিনী। তাঁদের মারধর করা হয়েছে। রবিবার এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন ভারত চাই না। সোমবার, ১২ অক্টোবর, আমরা ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ হয়ে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করব। রাজনৈতিক দল, নারী-পুরুষ, জাতি, সম্প্রদায় ও রাজ্যের সমস্ত বিভেদ অতিক্রম করে আমরা একসঙ্গে এগিয়ে যাব। ভয় পেয়ো না বলে আবেদন জানিয়েছেন তিনি।

দেশের যুবসমাজ, সমস্ত বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন এবং যাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন ও ভারতের সংবিধানের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন—তাঁরা সকলেই এই পদযাত্রায় আমাদের সঙ্গে শামিল হবেন বলে আশাপ্রকাশ করেন তিনি। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেবেন বিরোধীরা। জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে ভোট চুরি বন্ধ করতে হবে। এসআইআর প্রক্রিয়া স্থগিত করতে হবে। পদত্যাগ করতে হবে জ্ঞানেশ কুমারকে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভাল এবং মোহন ভাগবত ভারতের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারবেন না। তাঁদের পিছু হটতেই হবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।