Bengal Liberty : চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করলেন পুজো কমিটির প্রাক্তন ওয়ার্কিং প্রেসিডেন্ট জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। একসময় যে পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি, সেই মণ্ডপে এমন মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ জয়ন্ত। সমাজমাধ্যমে একটি শোকবার্তা পোস্ট করে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন।
সমাজমাধ্যমে পোস্ট করা শোকবার্তায় জয়ন্ত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, চোরবাগানে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তাঁরা গভীরভাবে শোকাহত। তাঁর কথায়, “এমন কিছু দৃশ্য কোনও দিন দেখব বলে আমরা ভাবিনি।” বর্তমানে কলকাতা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে জগন্নাথধামে রয়েছেন তিনি। সেখান থেকেই জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায়।
শোকবার্তায় এক মায়ের ছবি দেখার প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। সংবাদমাধ্যমে সেই ছবি দেখে তাঁর মনে হয়েছে, যেন মা স্বয়ং চিতার উপর বসে রয়েছেন। এমন দৃশ্য যে চোখে দেখা যায় না, সে কথাও উল্লেখ করেছেন জয়ন্ত। পাশাপাশি তাঁর বক্তব্য, “ব্যক্তিগতভাবে আমরা এই শোকটা নেওয়ার জায়গায় নেই।”
আরও খবর
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ১২ জনকে আটক করেছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।


