পশ্চিমবঙ্গ পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম পরিদর্শন

Bengal Liberty : চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় গোটা রাজ্যের মন ভারাক্রান্ত। মর্মান্তিক এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণ করতে লালবাজারের ট্রাফিক কন্ট্রোল রুমে হাজির হন। পুজোয় ভিড় নিয়ন্ত্রণ এবং শহরের সার্বিক পরিস্থিতি সরাসরি খতিয়ে দেখতে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ।

কলকাতার আরক্ষা ভবনে পশ্চিমবঙ্গ পুলিশের নবনির্মিত ট্রাফিক কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন। এক জায়গা থেকে বিভিন্ন প্রান্তের যান চলাচল ও নজরদারি চালাতে নতুন ট্রাফিক কন্ট্রোল রুম গড়ে তোলা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের ট্রাফিক সংক্রান্ত অভিযোগ বা সমস্যা জানানোর জন্য টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে (১৮০০ ৩৪৫ ৮৯২২)।
প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের নিজ নিজ এলাকায় পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করার এবং ভিড় বেশি থাকা মণ্ডপগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।