NCPI
NCPI

স্পিকারের কাছে ফের সময় চাইলেন সুদীপ-কাকলিরা

Bengal Liberty : এই নিয়ে চতুর্থবার! লোকসভার অধ্যক্ষের কাছে ফের সময় চাইল এনসিপিআই। ৩ নভেম্বর পর্যন্ত অধ্যক্ষের কাছে সময় চেয়েছেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার-সহ ২০ জন সাংসদ। প্রথমে লোকসভার স্পিকার এম বিড়লার তরফে বলে দেওয়া হয়েছিল ৮ অক্টোবরই জবাব দেওয়ার শেষ দিন। গত ২২ সেপ্টেম্বর অধ্যক্ষের দপ্তরের তরফে ৮ অক্টোবরের ডেডলাইন দেওয়া হয়েছিল। এর আগে ২০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন অধ্যক্ষ। তারপরও ওই সাংসদের কাছে কোনও উত্তর নেই। তারপরও ‘ডেডলাইন’ মানতে পারেননি তাঁরা। ফের ২ সপ্তাহ সময় চাওয়া হয়। এই নিয়ে চতুর্থবার সময় চাইলেন সুদীপ-কাকলিরা।

সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া কুণাল ঘোষের

সমাজ মাধ্যমে এর প্রতিক্রিয়া দিতে গিয়ে কুনাল ঘোষ লিখেছেন, ‘সূত্রের খবর, দিল্লির ধোপাবাড়ি যাওয়া বেইমানগুলো নিজেদের দলীয় অবস্থান জানাতে পুজোকে ছুতো করে আরও দুসপ্তাহ সময় চেয়ে চিঠি দিচ্ছে। এদিকে কলকাতায় মোদিজি আর শুভেন্দুর ছবি-সহ ২০ জনের মুখ দিয়ে এনসিপিআই পোস্টার, হোর্ডিং করতে দিয়েছে। কোনো এক ‘বন গয়া জেনটেলম্যান’ নাকি করে দিচ্ছে। লক্ষ্য পুরভোটে তার ছেলের টিকিট। বিজেপির বেলেঘাটার কর্মীরা মানবে তো? অবশ্য খবর হল আপনাদের একাংশের কিছু নেতানেত্রী ‘ম্যানেজ’ হয়ে যাচ্ছেন নানা ওষুধে। ফুলবাগানের একটা পুজোর রমরমা কীসে হল, একটু খবর রাখুন। মেট্রোপলিটনের আগুনঝরা ভিডিও কেন ঝাঁঝ কমছে, খোঁজ নিন। যারা বাহুবল, অর্থবলে তৃণমূলটাকে শুষে খেয়েছে, তারাই এখন বিজেপি বা এনসিপিআই -এর মাধ্যমে বিজেপি দখল করতে চলেছে। বিজেপির নেতা, কর্মীরা ভেবে দেখবেন।’

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।