Cyber Crime
Cyber Crime

গত ২৪ ঘণ্টায় একাধিক সাইবার হানা, তথ্য চুরির আশঙ্কা

Bengal Liberty : গত ২৪ ঘন্টায় ফের প্রশ্নের মুখে সাইবার নিরাপত্তা। এই সময়ের মধ্যে বিভিন্ন সরকারি ওয়েবসাইট হ্যাক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে ই মুদ্রার ক্ষেত্রে ঝুঁকির মাত্রা বেড়েছে।

সম্প্রতি সাইবার হানার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পিএইচপি ফাউন্ডেশন। এই পিএইচপি ফাউন্ডেশন হল এমন একটা সংস্থা যারা বিভিন্ন ওয়েবসাইটের প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজ তৈরি করে। এই পিএইচপি সাইবার হানার শিকার হওয়ায় অনেক ওয়েবসাইটই ঠিক মতো কাজ করেনি। ফলে অনেক সরকারি ওয়েব সাইট থেকে তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ও এফবিআই সব প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে যাতে নতুন সিকিউরিটি আপডেট ইনস্টল করা হয়। যতক্ষণ না ইন্সটল না হচ্ছে, ততক্ষন যাতে অনলাইনে পরিষেবা বন্ধ রাখা হয়, সেই পরামর্শ দেওয়া হয়। সাইবার হানার কারণে ই মুদ্রাও যথেষ্ট ঝুঁকির মুখে পড়েছে। বিশেষ করে ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে জাল হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই ধরনের বেশ কিছু ঘটনাও ঘটেছে।


তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ সাইনার নিরাপত্তা নিশ্চিত করতে নোড যে এস নামে একটি ওপেন সোর্স প্রজেক্ট ব্যবহার করা হয়েছে। বিশেষ করে বিশেষজ্ঞদের মতে, সাইবার হ্যাকিংয়ে সঙ্গে চিনা যোগ রয়েছে। তাই এই সমস্ত চিনা যোগ থাকা হ্যাকিং গোষ্ঠীর ওপর নজর রাখা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।