Bengal Liberty : শিক্ষাক্ষেত্রে সংস্কার, মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মাস ধরে ফ্রান্সে বিক্ষোভ চরম আকার নিয়েছে। কিছুদিন বন্ধ থাকার পর শনিবার থেকে ফের বিক্ষোভ শুরু হতে চলেছে ফ্রান্সের বিভিন্ন শহরগুলিতে। বিক্ষোভ প্রতিরোধে ফ্রান্স জুড়ে প্রায় ৭০ হাজার পুলিশকে মোতায়েন করা হয়েছে। এদিকে গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগ তুলে অতিবামপন্থীদের বিরুদ্ধে সরব হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সম্প্রতি ফ্রান্স জুড়ে বিক্ষোভকারীদের আন্দোলনের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্রান্সে একটি ঐতিহ্যবাহী টাউন হল পুড়ে ছাই হয়ে যায়। বিক্ষোভের আঁচে প্রচুর সম্পত্তি ভাঙচুর চালানো হয়েছে। ফের বিক্ষোভের সম্ভাবনা দেখা দেওয়ায় আগে থেকেই সতর্ক পুলিশ। প্যারিসে এক সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী জানান, সোশ্যাল মিডিয়ায় সহিংসতা ও লুঠপাট চালানোয় উসকানি দেওয়া হচ্ছে। তবে কোথাও যাতে বিক্ষোভ ব্যাপক আকার নিতে না পারে, সেজন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে।
গত বৃহস্পতিবারই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি অতি বাম পন্থীদের বিরুদ্ধে অভিযোগ এনে দাবি করেছিলেন, অতি বাম পন্থীরা গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চালিয়েছে। ফের যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে সেজন্য প্রশাসন সতর্ক থাকার ডাক দেন তিনি। সেই আহ্বানের পরই প্রশাসনিক স্তরে চরম পদক্ষেপ নেওয়া হল।


