Donald Trump
Donald Trump

ইরানের হুঁশিয়ারির পর ফের ট্রাম্পের হুমকি

Bengal Liberty : ইরানের সমুদ্রের তলায় থাকা ইন্টারনেট কেবেলে হামলা চালানোর হুঁশিয়ারির মধ্যেই পাল্টা হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট হুঁশিয়ারি, আমেরিকার তরফে ফের ইরানে হামলা চালানো হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই বার্তা থেকেই স্পষ্ট, ইরানের সঙ্গে আট মাস ধরে চলা যুদ্ধের এখনই থামার কোনও সম্ভাবনা নেই।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে মধ্যবর্তী নির্বাচনের প্রচার চলছে। ফ্লোরিডায় এই রকমই একটি নির্বাচনী প্রচারে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেন, ‘ওরা যদি সত্যিই স্মার্ট হয়, তাহলে হয়ত ওরা আমাদের কথা শুনবে। কিন্তু আমার মনে হয় না, ওরা আমাদের কথা শুনবে বলে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়ত ইরানের ওপর ফের হামলা চালাতে হতে পারে।’

মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারি এমন একটা সময় এল যখন বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে ও অর্থনৈতিক ক্ষেত্রে চরম অচল্যাবস্থা সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে লেবাননের ওপর ইজরায়েলের আক্রমণে ও ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ আক্রমণে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। তারমধ্যে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি নতুন করে মধ্য প্রাচ্যে চিন্তা বাড়াল। তবে এই সব কিছুর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জানান, আমেরিকা খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ করতে চায়। কিন্তু সত্যিই কি তা বাস্তবায়িত হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।