PM Narendra Modi
Bengal Liberty: সোমবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি তিন দেশ সফর শুরু করছেন। । ৪ দিনের সফরে নতুন দিল্লি থেকে বিশেষ বিমানে জর্ডন, ইথিওপিয়া এবং ওমান সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। একাধিক কর্মসূচী ও আলোচনা নিয়েই এই সফর প্রধানমন্ত্রীর। প্রথমে তিনি যাবেন জর্ডনে, তারপর ইথিওপিয়া এবং সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী ওমানে যাবেন (Prime Minister’s three-nation tour)।
সোমবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীর বিমানের ওড়ার কথা ছিল ঠিকই তবে কম দৃশ্যমানতার কারণে সেই সময় পিছিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ৯টায় বিমানে ওঠেন প্রধানমন্ত্রী। তারও কিছু ক্ষণ পর বিমান জর্ডনের উদ্দেশে রওনা দেয়।
সফরের উদ্দেশ্যে (Prime Minister’s three-nation tour)
ত্রিদেশীয় সফরের প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন জর্ডনে। সেখানে রাজা আবদুল্লা বিন আল হুসেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে দুদেশের সম্পর্ক, সমৃদ্ধি ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই সফর।
এরপর ১৬ তারিখ তিনি ইথিওপিয়া যাবেন। দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী করাই এই সফরের উদ্দেশ্য।
সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী ওমানে যাবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা,প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ দ্বিপাক্ষিকসম্পর্ক নিয়ে আলোচনা হবে। এটি প্রধানমন্ত্রীর দ্বিতীয় ওমান সফর।
