Afghanistan Pakistan
Afghanistan Pakistan

আফগানিস্তানে গৃহযুদ্ধ বাধানোর ছক পাকিস্তানের

Bengal Liberty : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে সংঘাতের আবহ। সীমান্তে উত্তেজনা, জঙ্গি কার্যকলাপ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এবং সামরিক অভিযানের মধ্যেই এবার পাকিস্তানের বিরুদ্ধে উঠছে আরও গুরুতর অভিযোগ। আফগানিস্তানে অস্থিরতা বাড়ানো এবং বালোচিস্তানে সংঘাতকে আরও জটিল করে তোলার কৌশল নিয়ে শুরু হয়েছে জল্পনা। সেই বিতর্কের কেন্দ্রে পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির।

আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে জঙ্গি হামলা চালানো হচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ ইসলামাবাদের। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর বিরুদ্ধে সরব পাকিস্তান। অন্যদিকে, পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে এসেছে আফগানিস্তানের তালিবান সরকার।

সীমান্ত সংঘাতের মধ্যে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের বিমান হামলাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। গত ১ অক্টোবরের হামলায় হেলমন্দ ও কুনার প্রদেশে অন্তত ১০ জন সাধারণ মানুষের মৃত্যুর কথা জানিয়েছিল কাবুল ও রাষ্ট্রসংঘের আফগানিস্তান মিশন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানানো হয়। পাকিস্তান অবশ্য দাবি করেছিল, তাদের লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।