Bengal Liberty : নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আসন্ন পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে খেলতে পারবেন না ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। তবে চোট পুরোপুরি সারিয়ে না ওঠায় এই সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের এই পেসার।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন প্রসিদ্ধ। গুয়াহাটিতে দ্বিতীয় ওডিআই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে চলছে তাঁর রিহ্যাবিলিটেশন।
টেস্ট সিরিজের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত
বিসিসিআই সূত্রে খবর, প্রসিদ্ধের সুস্থতার প্রক্রিয়া ভালোভাবেই এগোচ্ছে। আগামী ১ ও ২ নভেম্বর তাঁর ম্যাচ সিমুলেশন এবং ফিটনেস পরীক্ষা হওয়ার কথা। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের পরিবর্তে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাঁকে সম্পূর্ণ ফিট করে তোলার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।
আরও খবর
প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্ত হিসেবে জম্মু-কাশ্মীরের পেসার অকিব নবির নাম উঠে আসছে। নিউজিল্যান্ডে ভারত ‘এ’ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। প্রথম বেসরকারি লাল বলের ম্যাচে তাঁর বোলিং নির্বাচকদের নজর কেড়েছে। তবে পরিবর্ত হিসেবে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
পাঁচ ম্যাচের টি২০ সিরিজ ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারতীয় দল টি২০ সিরিজের পরেই ওয়ান ডে সিরিজ জিতেও পুরোপুরি তৈরি কোহলিরা। তবে তাঁর আগে প্রসিদ্ধের চোট অবশ্যই দলের চিন্তা বাড়াবে। এর প্রবাব ওয়ান – ডে সিরিজে কতটা পড়বে সেটাই দেখার।


