Nasseruddin Shah - Narendra Modi
মোদি সরকারকে টুকরে টুকরে গ্যাং বলে আক্রমণ নাসিরুদ্দিনের

মোদি সরকারকে টুকরে টুকরে গ্যাং বলে আক্রমণ নাসিরুদ্দিনের

Bengal Liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে আগেই সামিল হতে দেখা গিয়েছিল প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহকে। এবার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের ওপর আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদ করলেন তিনি। সেখানে নিজেকে দিমাগি নকশাল বলার পাশাপাশি মোদি সরকারকেই টুকরে টুকরে গ্যাং বলে আক্রমণ করে বসলেন নাসিরুদ্দিন শাহ।
সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে দেশের যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেও সরব হতে দেখা গিয়েছে ছাত্র সমাজকে।

এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। একের পর এক ঘটনায় সরকারের ভূমিকার সমালোচনা করে অভিনেতা বিরক্তির সুরেই জানান, গণতন্ত্রকে বিপন্ন করতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করতে সরকার আর কত দূর এগোবে? শুধু তাই নয়, সরকারকে মূর্খের দল ও অসৎ বলেও অভিহিত করেন বলিউড অভিনেতা। এই প্রসঙ্গে তিনি জানান, প্রথমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তারপর সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট ও শেষে জামিয়া মিলিয়া, যে ছাত্রছাত্রীরা নির্যাতনের শিকার হয়েছেন, সেটা ইতিহাসে লেখা থাকবে। কিন্তু এত কিছু করেও ছাত্রছাত্রীদের মনোবল ভাঙতে পারবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারবে না, আর গনতন্ত্রকেও বিপন্ন করতে পারবে না।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।