Bhawanipur Election Result 2026
Bengal Liberty Desk, ১৭ ডিসেম্বর কলকাতা: যুবভারতী স্টেডিয়ামে মেসির (Lionel Messi) সঙ্গে ছবি বিতর্কের জল গড়িয়েছে বহুদূর! ১৩ ডিসেম্বর, গত শনিবার স্টেডিয়ামের ভিতরে মেসিকে ঘিরে থাকা মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরও অনেকের উপস্থিতি ( Arup Biswas) ক্ষোভের সৃষ্টি করেছিল গ্যালারিতে বসে থাকা দর্শকদের মধ্যে। যুবভারতীকাণ্ডের ঘটনায় গতকাল, মঙ্গলবারও দিনভর তপ্ত ছিল রাজ্য-রাজনীতি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল ক্রীড়ামন্ত্রীর পদ অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে অরূপ বিশ্বাসের পাঠানো ইস্তফাপত্র (Suvendu on Mamata)।

অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করলেন গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Suvendu on Mamata)
আর তার পর অরূপ বিশ্বাসের ইস্তফার ইচ্ছাপ্রকাশে মুখ্যমন্ত্রীর সম্মতি দিনভর ছিল খবরের শিরোনামে। মঙ্গলবারই ইস্তফাপত্র গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু তারপরও অরূপ বিশ্বাসের গ্রেফতারির দাবিতে সরব হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিক বৈঠকে তিনি বলেন সবটাই ‘আইওয়াশ’, নাটক। এবার নিজের সামাজিক মাধ্যমে ওই চিঠির ছবি পোস্ট করেন শুভেন্দু। আর চিঠিতে ‘ক্রীড়ামন্ত্রী’ শব্দের বানান ভুল লেখা নিয়ে অরূপকে কটাক্ষ করেন তিনি।
খাতায়-কলমে হাতে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরূপ। সেই চিঠি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। তাতে দেখা যায়, চিঠিতে লেখা ‘ক্রীড়ামন্ত্রী’ ও ‘পরিপ্রেক্ষিতে’ দুটি শব্দের বানান ভুল রয়েছে। ‘ক্রীড়ামন্ত্রী’র বদলে লেখা রয়েছে ‘ক্রিয়ামন্ত্রী’র ও ‘পরিপ্রেক্ষিতে’র বদলে ‘পরিপেক্ষিতে’। এখানেই শেষ নয় যুবভারতী ক্রীড়াঙ্গন বানান লেখা ছিল ‘ক্রিয়াঞ্জনে’। আর সেই চিঠির ছবি পোস্ট করে লাল কালিতে শব্দ দুটো মার্ক করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠিও প্রকাশ্যে এনে পোস্টে বিরোধী দলনেতা লেখেন, ‘যেমন ছাত্র তেমন দিদিমণি! পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য, ‘ক্রিয়ামন্ত্রী ও মূর্খমন্ত্রী উভয়ের কাছেই জনগণ অব্যাহতি চাইছেন!’ (Suvendu on Mamata)
স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের ইচ্ছায় সম্মতি জানিয়ে, তাঁকে আপাতত অব্যাহতি দিয়েছেন। সূত্রের খবর, এই দফতর আপাতত নিজের হাতেই রাখবেন মুখ্যমন্ত্রী।

