Abhishek's strict instructions to MPs
Bengal Liberty Desk, ১৭ ডিসেম্বর কলকাতা: তৃণমূলের অন্দরে দুই তারকা মহিলা সাংসদের মধ্যে জোর কথা কাটাকাটি। উরস উৎসবে রাজ্যে অতিরিক্ত ট্রেন নামানোর দাবিকে সামনে রেখে তৃণমূলের এক মহিলা সাংসদ রেল মন্ত্রীর দ্বারস্থ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। বিষয়টা নিয়ে আপত্তি জানান আরেক মহিলা সাংসদ। এরপর কথা কাটাকাটি শুরু হয় উভয়ের মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে, একে অপরকে ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতে থাকেন।

আসল ঘটনাটা কী? (TMC MP Chaos)
তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, গত সপ্তাহে দিল্লিতে এই ঘটনা ঘটেছে। এই দ্বন্দ্ব মেটাতে আজ তথা ১৭ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন। যেখানে তিনি বার্তা দেন, এমন কোনও কাজ করবেন না, যাতে দলের ভাবমূর্তি খর্ব হয়। বৈঠকের সময় তারকা দুই মহিলা সাংসদ দু’দিকে দাঁড়িয়ে ছিলেন।
ব্যক্তিগত সংঘাতের মধ্যে যে করদর্য ভাষায় প্রয়োগ হয়েছে, সেটা ছাপার অযোগ্য। তাই Bengal Libarty সেটা লিখতে পারল না।
এরই মাঝে নতুন আরেকটি টুইস্ট চাক্ষুষ করল তৃণমূল (TMC MP Chaos)। অভিষেকের বৈঠক থেকে বেরিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়। এখানেও দলের অন্দরে সংঘাত প্রকাশ্যে এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
অন্যদিকে, জিন্দালের পরিবারে বিয়ের অনুষ্ঠানে মুহুয়া মৈত্রের নাচের ভিডিও ভাইরাল নিয়ে দলের অন্দরে সমালোচনা তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন।
