Bengal Liberty : কংগ্রেসের সর্বশেষ ২০২৫-২৬ আর্থিক বছরে ২০,০০০ টাকার ঊর্ধ্বের অনুদানের পরিমাণ প্রায় ৭৫% কমে ১৩০.৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক তথ্য অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। এটি গত এক দশকের (১০ বছর) মধ্যে দলটির অনুদানে সবচেয়ে বড় বা তীব্র পতন বলে দাবি করা হয়েছে।
এর আগের আর্থিক বছরে (২০২৪-২৫), যা লোকসভা নির্বাচনের বছর ছিল, কংগ্রেস এই খাতে ৫১৭.৩৯ কোটি টাকা অনুদান পেয়েছিল। কিন্তু চলতি আর্থিক বছরে তা অনেকটাই নেমেছে। কংগ্রেসের অনুদান কমে যাওয়ার মূল কারণ হিসেবে যা জানা যাচ্ছে তা হল, ইলেক্টোরাল ট্রাস্টের অনুদান হ্রাস এর অন্যতম একটি বিষয়।
কংগ্রেসের তহবিল কমার প্রধান কারণ হলো করপোরেট অনুদান পরিচালনাকারী সংস্থা ‘প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট’ থেকে প্রাপ্ত অর্থ কমে যাওয়া। ২০২৪-২৫ সালে এই ট্রাস্ট কংগ্রেসকে ২১৬.৩৪ কোটি টাকা দিলেও, ২০২৫-২৬ সালে তা ৮৮% কমে মাত্র ২৫ কোটি টাকায় এসে ঠেকেছে। এছাড়াও রয়েছে প্রধান বড় দাতারা।
আরও খবর
প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট ছাড়াও দলটির বড় দাতাদের মধ্যে ছিল স্টার সিমেন্ট (৫ কোটি টাকা), সাজ্জান ভাজঙ্কা (৪ কোটি টাকা) এবং প্রেম কুমার ভাজঙ্কা (২ কোটি টাকা)। এই বিষয়ে জেনেশরাখা ভালো, এর আগে ২০১৫-১৬ আর্থিক বছরে কংগ্রেসের অনুদানে এর চেয়ে বড় পতন দেখা গিয়েছিল। সেই সময় দলটির অনুদান আগের বছরের তুলনায় প্রায় ৮৬% কমে মাত্র ১৪.১৬ কোটি টাকায় নেমেছিল। নির্বাচন কমিশনে জমা দেওয়া এই রিপোর্টে শুধুমাত্র ২০,০০০ টাকার বেশি অঙ্কের অনুদানের হিসাব রয়েছে। দলটির মোট আয়ের মধ্যে ছোটখাটো অনুদান, সদস্যপদ ফি এবং কুপন বিক্রির অর্থও অন্তর্ভুক্ত থাকে।


