শুভেন্দুর মন্তব্যের পাল্টা শুভঙ্কর
'অন্য কেউ এই মন্তব্য করলে তাঁকে আমরা মূর্খ চিহ্নিত করতাম', বাজি ফাটানো নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা শুভঙ্কর

‘অন্য কেউ এই মন্তব্য করলে তাঁকে আমরা মূর্খ চিহ্নিত করতাম’, বাজি ফাটানো নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা শুভঙ্কর

Bengal Liberty : “কালীপুজোয় বাজি ফাটানো, শব্দদূষণ ও পরিবেশদূষণকে সব গুলিয়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তা শুধু অনভিপ্রেতই নয়, তা সামগ্রিকভাবে পরিবেশ বিরোধীও বটে। অন্য কেউ যদি এই ধরনের কথা বলতেন, তাঁদের আমরা অনায়াসে ‘মূর্খ ‘বলে চিহ্নিত করতে পারতাম।” কালীপুজো ও দীপাবলিতে বাজির ব্যবহার এবং শব্দ ও পরিবেশ দূষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে এক সাংবাদিক সম্মেলনে বিতর্কিত এই মন্তব্যই করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভেন্দু অধিকারী বলেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে দীপাবলিতে মানুষ একটু আনন্দ করবে এবং গ্রিন ক্র্যাকার বা সবুজ বাজি ফাটাবে। তিনি বলেন, এ নিয়ে সমালোচনা করা হচ্ছে কারণ কিছু লোকের সমস্যা হচ্ছে যে এত সনাতনের জাগরণ ঘটেছে বলে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে জোর চর্চা সমালোচনা শুরু হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর বিরোধী শিবিরের পাশাপাশি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে। শুভঙ্কর সরকারের মন্তব্য, “আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এ ধরনের অনভিপ্রেত, অবৈজ্ঞানিক মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখুন। আপনার সংবিধান প্রদত্ত পদের একটি মর্যাদা রয়েছে, সেই মর্যাদার দিকে লক্ষ্য দেওয়াটা আপনার অবশ্য কর্তব্য।” এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করা আমাদের রুচি ও সংস্কৃতি বিরোধী বলেও দাবি করেন তিনি।

রীতিমতো আক্রমনাত্মক সুরে শুভঙ্কর আরও বলেন, আমরা অবাক হয়ে যাচ্ছি, উনি ‘সনাতনী জাগরণের’ কথা বলেছেন। আমি জানি না, যদি ধরে নিই তর্কের খাতিরে, কোনো মানুষ কোনো ধর্মস্থানে যান, ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াত করেন সারা বছর ধরে, আর তারপরে যদি তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করেন বা কোনো অপরাধ করেন, তাহলে কি তাঁকে অপরাধী বলা যাবে না? প্রশ্ন প্রদেশ কংগ্রেসের সভাপতির। যারা চমকদার রাজনৈতিক স্বার্থে হঠাৎ করে গজিয়ে ওঠা সনাতনী বলে নিজেদের পরিচয় দেন, তারাই এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, যা আজ বাংলা জুড়ে চলছে। একরাশ ক্ষোভ প্রকাশ করে দাবি শুভঙ্করের। কেন্দ্রীয় বাজেটে পরিবেশদূষণ রোধে যখন একটা বড় অংশের টাকা বরাদ্দ করা হয়, তখন মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য নিঃসন্দেহে প্রগতি ও বিজ্ঞান বিরোধী বলেই চিহ্নিত হবে বলে দাবি শুভঙ্করের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।